আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলে ঠাঁই পেলেন চার ভাই, অভিজ্ঞতাকে প্রাধান্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই ভাইয়ের একসঙ্গে এক দলে খেলা পুরনো নয়। কিন্তু একই সঙ্গে জোড়া দুই ভাইয়ের খেলার নজির পাওয়া দুষ্কর। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করতে গিয়ে এমনই নজির গড়লেন আয়ারল্যান্ডের নির্বাচকরা। দলে রেখেছেন  টেক্টর ও অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়কে। এমনকি দুই বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা ১২ জনকে এবারের দলেও রাখা হয়েছে। অর্থা‍ৎ কোনও ঝুঁকি না নিয়ে অভিজ্ঞতাকে প্রধান্য দিয়েছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলাবেন পল স্টার্লিং। ব্যাটিং বিভাগকে ভরসা দিতে রয়েছেন সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক লর্কান টাকার, হ্যারি টেক্টর। অভিজ্ঞ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জর্জ ডকরেল, লেগ স্পিনিং অলরাউন্ডার গ্যারেথ ডেলানি ও পেস বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারও আছেন স্কোয়াডে। দলে বিশেষজ্ঞ পেসার হিসাবে রয়েছেন চার জন। তাঁরা হলেন ক্রেগ ইয়াং, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও ব্যারি ম্যাককার্থি। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন বাঁহাতি ম্যাথু হামফ্রিজ ও বেন হোয়াইট।

গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন হ্যারি টেক্টর ও মার্ক অ্যাডায়ার। এবার দুজনের সঙ্গী হচ্ছেন তাদের ভাই। টিম টেক্টর ও রস অ্যাডায়ারকেও দলে রেখেছে আয়ারল্যান্ড।  টিম টেক্টর ও রস অ্যাডায়ারের মতো প্রথমবার বিশ্বকাপ খেলার হাতছানি বেন কালিৎজের সামনে। এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়ারল্যান্ড দল:

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন কালিৎজ, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিজ, জশ লিটন, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট ও ক্রেগ ইয়াং।

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন