ভারতের হারে শেহবাজের খোঁচা:  চামড়া গরম করা জবাব ইরফানের

শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট ইরফানের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় রীতিমতো খুশি হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এতটাই খুশি হয়েছিলেন যে টুইট করে ভারতকে নিয়ে রীতিমতো তাঁকে ব্যঙ্গ করতে দেখা গিয়েছিল। রবিবার টি-টোয়েন্টির ফাইনালে পাকিস্তান ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে সেটা বোঝাতে পাক প্রধানমন্ত্রী তুলে ধরেছিলেন একটি পরিসংখ্যান ১৫২ /০ বনাম ১৭০ /০।পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৫২। আর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড করে ১৬৯ রান। অর্থাৎ ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৭০ রান।

ইরফান পাঠান এদিন সেই টুইট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে তাদের ফারাক কোথায়। হিন্দিতে ইরফানের টুইট – আপ মে আঔর হাম মে ফার্ক ইয়েহি হ্যায়। হাম আপকি খুশিসে খুশ আঔর আপ দুসরে কে তকলিফ মে। ইস লিয়ে খুদ কে মুলুক কো বেহতার করনে পে ধ্যান নেহি হ্যায়। (আপনাদের সঙ্গে আমাদের ফারাক এখানেই। আমরা আপনাদের খুশিতে খুশি হই। আর আপনারা খুশি হন অন্যের জ্বালা-যন্ত্রণায়। আর এর জন্য নিজের দেশের ভালো কিছু করে উঠতে পারছেন না।

পাক প্রধানমন্ত্রীর ওই টুইট নিয়ে পাক অধিনায়ক বাবর আজমকেও প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, এমন কোনও টুইট তাঁর চোখে পড়েনি। তবে সেমিফাইনালে পাকিস্তান স্কোয়াডের প্রত্যেক সদস্য তাদের সেরাটা তুলে ধরেছিল। ইংল্যান্ডেরও ভূয়সী প্রশংসা করেন বাবর আজম। 

আরও পডুন রোহিতের ইস্তফার দাবি, ভারতের হারে মহা ফুর্তিতে পাক-প্রধানমন্ত্রী শেহবাজ

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা