DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৩ বছর পর দলীপ ট্রফি জিতেছে ইস্ট জোন। এই ম্যাচ ছিল দেখার মতো। তবে ফাইনালে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ইশান কিশান ও বৈভব সূর্যবংশীর কথোপকথনও নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ম্যাচে তরুণ ক্রিকেটার বৈভবের পরামর্শে গুরুত্বপূর্ণ DRS নেওয়া হয়েছিল। সেই ঘটনা নিয়েই পরে বৈভবকে মজার ছলে খোঁচা দেন ইস্ট জোনের অধিনায়ক ইশান কিশান।  

ফাইনালে সাউথ জোনের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বৈভব ঈশানকে DRS নেওয়ার পরামর্শ দেন। প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রিভিউ নেন দলের অধিনায়ক। রিপ্লেতে দেখা যায়, সিদ্ধান্তটি সঠিক ছিল এবং ইস্ট জোন গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। বৈভবের এই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। দুজনের কথা বলার মজার এই ভিডিওটি বিসিসিআই  অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। ভিডিওতে ইশানকে বলতে শোনা যায়,  ‘আরে, কী হয়েছে? কী চলছে? আমাকে বলো, কী হচ্ছে? আমাকেও প্রশ্ন করো। আমি জানতে চাই তুমি কী উত্তর দিচ্ছিলে। বলো তো, ভাই।’ এর পরেই তিনি ডিএসআর নিয়ে বলেন, ‘এই পুরো বিষয়টি রিভিউ (DRS)-এর ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। যদিও আমি রিভিউটা করতে যাচ্ছিলাম, তারপর এটা কাছাকাছি চলে আসে এবং এরপর ইন্টারনেটে যা যা ঘটেছে, সবই আমাদের সামনে। 

বৈভবকে নিয়ে মজা করে বলেন, ‘ও কাজটা খুব ভালো করেছে এবং আমি খুব খুশি।’ এখনেই শেষ নয় ভবিষ্যতে অধিনায়ক হওয়ার ইঙ্গিত দিয়েও বৈভবকে খোঁচা দেন ইশান।  বৈভবকে বলেন, ‘তুমিই হবে ভবিষ্যতের অধিনায়ক।’  অধিনায়ক আরও বলেন, ‘বৈভব শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়ই নয়, সে একজন খুব ভালো মানুষও। সে দলের সবার খেয়াল রাখে। আগামী দিনে এই গুণটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে।’ তাঁদের এই হাসি-মজার মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ