১৪ বছর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন করিম বেঞ্জামা

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সেই জল্পনাই সত্যি হল। রিয়াল মাদ্রিদ ছাড়লেন ফরাসি ফুটবলার করিম বেঞ্জামা। শেষ হল দীর্ঘ ১৪ বছরের একটি সম্পর্ক।

রবিবার রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ঘোষণা করলেন ফ্রান্সের এই জাতীয় তারকা ফুটবলারটি। এই ক্লাবের জার্সি গায়ে দিয়েই করিম বেঞ্জামা জিতেছেন ২৫টি খেতাব। তারমধ্যে রয়েছে ৫বার চ্যাম্পিয়ন্স লিগ, ৫ বার বিশ্ব ক্লাব ফুটবলের খেতাব, ৪ বার সুপার কাপ, ৪ বার লা লিগা, ৩ বার কোপা দেল রো এবং ৪ বার স্প্যানিশ সুপার কাপ।

এই রিয়াল মাদ্রিদ ক্লাবের জার্সি বেঞ্জামা যখন গায়ে তুলেছিলেন তখন তাঁর বয়স মাত্র ২১ বছর। এই ক্লাবে যোগ দিয়েই প্রফেশনাল ফুটবলার হিসেবে জীবন শুরু করেছিলেন তিনি। একটা বা দুটো বছর নয়, দীর্ঘ ১৪টা বছর তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন।

রিয়ালের জার্সি গায়ে এই ১৪ বছরে বেঞ্জামা সব ধরনের ম্যাচ মিলিয়ে খেলেছেন ৬৪৭টি ম্যাচ। এবং গোল করেছেন ৩৫৩টি। রিয়ালের হয়ে তিনি হলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা যিনি লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে চারবার সর্বোচ্চ গোলদাতা হয়ে নজির গড়েছিলেন তিনি। একই কৃতিত্ব তিনি অর্জন করেছিলেন ঘরোয়া লিগেও।

ফরাসি ফুটবল দলের অন্যতম সৈনিক করিম বেঞ্জামা সদ্য জয় করেছেন ফিফার ব্যালনডি আর সম্মান এবং উয়েফার বিচারে বছরের সেরা খেলোয়াড়ের সম্মান। সেই সম্মানের লড়াইয়ে বেঞ্জামার পক্ষে ভোট পড়েছিল ৫৪৯টি। সেই লড়াইয়ে বেঞ্জামা পরাজিত করেন সাদিও মানে এবং কেভিন ডি ব্রুইনের মতো বর্তমান বিশ্বের নামকরা ফুটবলারকে। এরপর গত বছর বেঞ্জামা জয় করেন পিচিচি ট্রফিও।

করিম বেঞ্জামার বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা নিয়েছেন রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। রিয়াল মাদ্রিদ সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই খ্যাতনামা ফুটবলারকে বিদায় জানানোর পরিকল্পনা করেছেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ।

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী