চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি কর্ণাটক সরকারের

নিজস্ব প্রতিনিধি: এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচের আয়োজন ঘিরে তৈরি হয়েছিল জটিলতা। গত বারের চ্যাম্পিয়াদের বিষয় উৎসবের সময় পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর পরেই বদলে যায় পরিস্থিতি। ওই স্টেডিয়ামে খেলা হবে কিনা তা নিয়ে। দেখা দেয় অনিশ্চয়তা। তবে এবার সেই সমস্যার সমাধান হয়েছে। কর্ণাটক সরকার সোমবার সেই স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের  অনুমতি দিয়েছে। 

সোমবার (১৬ মার্চ) বিধান সৌধে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বরের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ কমিটির সদস্যদের পাশাপাশি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ), রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং ডিএনএ নেটওয়ার্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এর হোম ফিক্সচার অনুষ্ঠিত হবে।   হোম গ্রাউন্ডে পাঁচটি লিগ ম্যাচ খেলার কথা রয়েছে আরসিবির। 

আরও পড়ুনঃ চিটিং করেছে বন্ধু বাংলাদেশ, সিরিজ হেরেই আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাকিস্তানের

 ২০২৫  সালে  আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় উদযাপনের সময়  পদপিষ্টের ঘটনায় ১১  জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে এই স্টেডিয়ামে সব ধরণের ক্রিকেট বন্ধ ছিল। এমনকী রঞ্জি ট্রফির ফাইনালও  সরিয়ে নেওয়া হয়েছিল । তবে বিচারপতি কুনহার রিপোর্টের  সুপারিশ মেনে  কেএসসিএ  ( কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন )   সুরক্ষার বিভিন্ন দিকের উন্নতি করেছে। সব দিক খতিয়ে দেখেই এই স্টেডিয়ামে খেলার অনুমতি দিয়েছে আদালত।  

দর্শকদের নিরাপত্তার জন্য কী কী নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে নিন… 

 দর্শক সংখ্যা সর্বোচ্চ  ৩৫,০০০  রাখা হবে, যাতে অতিরিক্ত ভিড় না হয়।

ম্যাচ শুরুর  অন্তত ৩-৪ ঘণ্টা আগে গেট খুলে দেওয়া হবে 

মহিলা আর শিশুদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকবে।

যাদের  টিকিট রয়েছে তাদের মেট্রো সফর বিনামূল্যে থাকবে। 

সিকিউরিটি আর দক্ষ ইমার্জেন্সি রেসপন্স টিম থাকবে 

 কেএসসিএয়ের সেক্রেটারি  সন্তোষ মেনন  বলেছেন, “আমরা ইতিমধ্যে সব  সুরক্ষার  আপডেট কমিটিকে জানিয়েছি। দর্শকদের  সুরক্ষা  আর  ভিড় নিয়ন্ত্রণ  আমাদের প্রথম লক্ষ্য।” অনুমোদনের পর,  কর্ণাটক ক্রিকেট বোর্ড স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেছে তাঁর নেতৃত্ব এবং সমর্থনের কারণে এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে। স্টেডিয়ামের প্রস্তুতি এবং  পরিকাঠামো পর্যালোচনাকারী বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান জি.এম. মহেশ্বর রাওকে অ্যাসোসিয়েশনও ধন্যবাদ জানিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ