LA LIGA -পচা শামুকে পা কাটাল বার্সার

Share:

নিজস্ব প্রতিনিধি: কোপা দেল রো-তে রিয়াল মাদ্রিদের কাছে বড় ব্যাবধানে হার মানে বার্সেলোনা। এই হারের ধাক্কা জ্যাভির দল এখনও যে কাটিয়ে উঠতে পারেনি তা প্রমাণিত হল জিরোনার সঙ্গে ম্যাচে। বার্সার থেকে অপেক্ষাকৃত অনেকটা দুর্বল দল জিরোনা। তাদের সঙ্গেও বার্সেলোনা ম্যাচ শেষ করল গোলশূণ্যভাবে। এই নিয়ে পর পর দুই ম্যাচে জিরোনাকে হারাতে ব্যর্থ হল বার্সা।

ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও তা থেকে গোল আনতে পারলেন না বার্সার স্ট্রাইকাররা। কারণ প্রতিপক্ষ দলের আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাজ্জানি তাঁদের সমস্ত প্রচেষ্টা রুখে দেন।

আরও জানতে পড়ুন: দিল্লির বিরুদ্ধে জয় ছাড়া অন্য উপায় নেই রোহিতদেরhttps://www.live.eimuhurte.com/ipl-2023/ipl-2023-today-match-preview-3/

এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পেলেও লিগ টেবিলে খুব একটা ক্ষতি হয়নি বার্সার। কেননা লা লিগার শিরোপা জয়ের পথেই রয়েছে জ্যাভির দল। উল্লেখ্য, চার বছর পর ফের চলতি মরশুমে খেতাব জয়ের লক্ষ্যেই রয়েছে ক্যাম্প ন্যুর দল।

জিরোনার বিপক্ষে দল জিততে পারেনি ঠিক কথাই, তবুও নিজের দলের খেলায় খুশি বার্সার কোচ। ম্যাচে আমার দল যথেষ্ট ভালো খেলেছে, তার প্রমাণ অনেক সুযোগ আমরা তৈরি করেছি। কিন্তু সেগুলি থেকে গোল আসেনি ঠিক কথাই। তবে ম্যাচে আমাদের পারফরম্যান্স যা ছিল, তা দেখে বিচার করলে জয়টা অবশ্যই আমাদের প্রাপ্য ছিল।

প্রসঙ্গত বর্তমানে লা লিগার টেবিলের যা অবস্থা তাতে দেখা যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদের থেকে ১৩ পয়েন্ট এগিয়ে রয়েছে লেওয়ানডস্কিরা। লা লিগা ছাড়া বাকি টুর্নামেন্টগুলিতে বার্সার পারফরম্যান্স যথেষ্ট খারাপ। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিয়েছে বার্সা। শুধু তাই নয়, ম্যান-ইউ এর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে জ্যাভির দল। এমনকি করিম বেঞ্জেমাদের কাছে হেরেও বিদায় নিতে হয়েছে কোপা দেল-রে থেকেও।  

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা