এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: খাতায়-কলমে কয়েক যোজন এগিয়ে। তবুও শুক্রবার (২৫ সেপ্টেম্বর)   এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে দুর্বল নেপালের কাছে হারতে হল আফগানিস্তানকে। নিশিনে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট খুঁইয়ে মাত্র ১০২ রান তোলে আফগানরা। জবাবে ১৬ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে নিয়ে জয় হাসিল করে নেয় নেপাল।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক দারউইস রাসুলি। কিন্তু তাঁর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। পাওয়ার প্লে-তে বল হাতে ভেল্কি দেখান নেপালের স্পিনার ললিত রাজবংশী। কার্যত একার হাতেই গুঁড়িয়ে দেন আফগানিস্তানের টপ ব্যাটিং অর্ডার। ১৬ রানে ৩ উইকেট হারানোর পরে ফয়সাল শিনোজাদা ও নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে খানিকটা ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। দুজনে ৩৯ রানের পার্টনারশিপ গড়েন। তাদের আউট করেন লেগস্পিনার কুশল মাল্লা। শেষের দিকে নাজিবুল্লাহ ও নাঙ্গেয়ালিয়া খারোতি ৩০ রানের জুটি গড়েন। । তাতেই তিন অঙ্কের ঘরে পৌঁছায় আফগানিস্তান। কুশল মাল্লা চার ওভারে ২১ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন। আর ললিত রাজবংশী চার ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি নেপালের। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ধাক্কা খায়। আফগান বোলারদের আগুনে বোলিংয়ে দলীয় স্কোর ৩১ রানের  মধ্যে ৩ উইকেট হারায় তারা। এরপর সন্দীপ জোরা ও রোহিত পৌদেল  দলের হাল ধরেন। দুজনের গুরুত্বপূর্ণ ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় নেপাল। ৩৫ বলে ৩৪ রান করে রান আউট হয়ে যায় সন্দীপ। এর পর রহিত ও দীপেন্দ্র সিংহ আইরে ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের মুখে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে লক্ষ্য পেরিয়ে যায় নেপাল।

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর