‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বিশ্বের ফুটবল প্রেমীদের দুঃসংবাদ জানিয়ে দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। সোমবার (৩১ অগস্ট) ফেসবুকে এক পোস্টে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি লিখেছেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর এতদিন সময় যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে, আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…।’ বাবার অকাল প্রয়াণ যে তাঁকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করেছে, তাও স্পষ্ট জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সমাজমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করতে গিয়ে খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েছেন ফুটবলের রাজপুত্র। আবেগতাড়িত হয়ে তিনি লিখেছেন, ‘সময় খুব কম বাকি এবং অধ্যায়গুলো শেষ হতে চলেছে, আর এই সিদ্ধান্তটি আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলের হয়ে খেলতে ভালবাসি এবং সবসময় ভালবাসব। আমার যা কিছু ছিল, তার সবকিছুই আমি দিয়েছি; আমার আর দেওয়ার মতো কিছু বাকি নেই। তাছাড়া, কিছু দুর্দান্ত তরুণ খেলোয়াড় উঠে আসছে যারা তাদের সুযোগ পাওয়ার যোগ্য।’

আর্জেন্টিনার জার্সি গায়ে ২০ বছর ধরে বিশ্ব ফুটবল মাতিয়ে রেখেছিলেন লিওনেল মেসি। তাঁর বাঁ পায়ের ম্যাজিক মন্ত্রমুগ্ধ করেছিল বিশ্বের কোটি কোটি দর্শককে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে মেসি লিখেছেন, ‘গত ২০ বছর ধরে আপনারা যে ভালবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। স্টেডিয়ামের ভেতর থেকে আপনাদের কণ্ঠস্বর শুনতে না পাওয়ার বিষয়টি আমি খুব মিস করব। এখন থেকে আমিও আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে সমর্থন ও উৎসাহ জোগাব—সুসময় কিংবা দুঃসময়, সব পরিস্থিতিতেই; বিশেষ করে দুঃসময়ে তো বটেই।’জীবনের চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য পরিবার সহ দলের কোচ, সতীর্থদেরও ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি। লিখেছেন, ‘আমার পরিবারকে ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য এবং এই সুন্দর অথচ কঠিন যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য। ধন্যবাদ সেই সব কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের, যাদের সাথে এই যাত্রার অংশীদার হওয়ার সুযোগ পেয়েছি। আমি সাথে করে নিয়ে যাচ্ছি অবিস্মরণীয় সব স্মৃতি ও মুহূর্ত।’সতীর্থদের প্রশংসা করে মেসি লিখেছেন, ‘সতীর্থদের সাথে মিলে আপনাদের এমন সব মুহূর্ত উপহার দিতে পেরেছি যা কেবল স্বপ্নই দেখা সম্ভব ছিল। এই তৃপ্তি ও গর্ব নিয়েই আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের ভালবাসি!’ ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়ে আবেগতাড়িত মেসি লিখেছেন, ‘আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বর তোমাকে ধন্যবাদ। এগিয়ে চলো আর্জেন্টিনা!’

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা