লাহোরে সাকিবদের সঙ্গে যোগ দিলেন লিটন

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: এশিয়া কাপের সুপার ফোরে খেলতে লাহোর পৌঁছলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। সোমবার রাতে কাতার এয়ারওয়েজের বিমানে দোহা হয়ে লাহোরে পৌঁছেই দলের হোটেলে উঠেছেন টাইগারদের অন্যতম ভরসা। এশিয়া কাপ স্কোয়াডে লিটনকে অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও এসিসির পক্ষ থেকে এ বিষয়ে এখনও অনুমতি দেওয়া হয়নি।

এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডে থাকলেও জ্বরের কারণে সাকিব আল হাসান-তাসকিন আমেদদের সঙ্গে কলম্বো যেতে পারেননি বাংলাদেশের অন্যতম ওপেনার লিটন দাস। ফলে তাঁর পরিবর্তে এনামুল হক বিজয়কে কলম্বো পাঠানো হয়। যদি গ্রুপ লিগে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলানো হয়নি প্রিমিয়ার লিগে দুরন্ত পারফরম্যান্স করা ব্যাটারকে। শ্রীলঙ্কার কাছে হারলেও আফগানিস্তানকে হারিয়ে কার্যত এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছেন সাকিব আল হাসানরা।

সুপার কাপে ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে টাইগারদের। আর সেক্ষেত্রে লিটনের মতো অভিজ্ঞ ওপেনার প্রয়োজন বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। যে কারণে ঢাকা থেকে তড়িঘড়ি উড়িয়ে আনা হয়েছে লিটনকে। যদিও এসিসির নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল সর্বোচ্চ ১৭ খেলোয়াড়ের নাম নথিবদ্ধ করাতে পারবে। ইতিমধ্যেই টাইগারদের পক্ষ থেকে ১৭ খেলোয়াড়ের নাম নথিবদ্ধ করানো হয়েছে। ফলে লিটনের নাম নতুন করে নথিবদ্ধ করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তবে বিসিবি’র আশা ওই সমস্যা মিটে যাবে।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প