রশিদ খানদের বিরুদ্ধে টেস্টে টাইগারদের সেনাপতির দায়িত্বে লিটন

আগামী ১০ জুন ঢাকায় আসছে আফগান ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব জল্পনার আবসান ঘটিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে একমাত্র টেস্টে টাইগারদের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন লিটন দাস। দলে নতুন মুখ হিসেবে ঠাঁই পেয়েছেন শাহাদা‍ৎ হোসেন দীপু ও মুশফিক হাসান। আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

আগামী ১০ জুন ঢাকায় পা রাখছে রশিদ খান-মহম্মদ নবিরা। ১৪ জুন থেকে ঢাকার মিরপুর স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। ওই টেস্টের পরে ঈদুল ফিতর উপলক্ষে দেশে ফিরে যাবে আফগান দল। ফের ফিরবে ঢাকায়। টাইগারদের বিরুদ্ধে টি টুয়েন্টি ও একদিনের সিরিজ খেলবে। সাম্প্রতিককালে আফগানিস্তানের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করতে পারেনি টাইগাররা। ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচে হারতে হয়েছে। ওয়ানডে’তে দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। তাতে সাত বার জিতেছে লিটন দাস-সাকিব আল হাসানরা। তবে টি টুয়েন্টিতে নয় বার মুখোমুখি হলেও ছয়বার রশিদদের কাছে হারতে হয়েছে।

চোটের কারণে ইতিমধ্যেই আফগানদের বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই দলের নেতৃত্ব পাওয়ার কথা চিল লিটন দাসের। তবে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল, টাইগারদের সেনাপতির দায়িত্ব নাও পেতে পারেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে এদিন বিসিবির ঘোষণার মধ্য দিয়ে সেই সংশয় দূর হয়েছে। আফগানদের বিরুদ্ধে টাইগারদের ঘোষিত দলে রয়েছেন-লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাৎ হোসেন দীপু, মুশফিক হাসান।

 

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

সকাল থেকেই ঝড়-বৃষ্টি, শহর থেকে জেলায় দুর্যোগ শুরু

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A