ফিরমিনোর গোলে মান বাঁচল ক্লপের দলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে শেষ মুহূর্তে ঝলসে উঠলেন ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো। অ্যাস্টনভিলার বিরুদ্ধে তাঁর করা গোলেই ম্যাচটি ১-১ গোলে ড্র করতে সমর্থ হল রেডডেভিলসরা।

এই ম্যাচে ড্রয়ের ফলে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার একটা ক্ষীণ আশা এখন অবধি বজায় রাখতে সমর্থ হলেন ক্লপের ছেলেরা। আগের ম্যাচে রেফারিকে কু কথা বলার অপরাধে অ্যাস্টনভিলার বিপক্ষে ডাকসাইটে ছিলেন না লিভারপুল কোচ উর্গেন ক্লপ। তবু তাঁর দলের এই পারফরম্যান্সে খুশি তিনি।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের লিগ টেবিলের যা অবস্থা তাতে ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে নিউ ক্যাসেল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাদের পয়েন্ট ৬৯। ম্যান-ইউ-এর বাকি এখনও দুটি ম্যাচ। আর লিভারপুলের বাকি একটা ম্যাচ। ওই শেষ দুই ম্যাচে যদি ম্যান-ইউ হেরে যায়, এবং ক্লপের দল শেষ ম্যাচটা জিতে গেলে তাহলেই মিলবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ। কেননা গোল পার্থক্যে ম্যান-ইউকে পিছনে ফেলে এগিয়ে যাবে লিভারপুল।

আরও জানতে পড়ুন: ভারতে গিয়ে পাকিস্তানকে বিশ্বকাপ জিতে দেখিয়ে দেওয়ার পরামর্শ আফ্রিদির

এবং অগত্যা যদি লিভারপুল পঞ্চম স্থানে থাকে, তাহলে তারা চ্যাম্পিয়ন্স লিগের বদলে খেলার সুযোগ পাবে ইউরোপা লিগে।

শনিবার রাতে অ্যাস্টনভিলার বিপক্ষে ম্যাচে প্রথমে অ্যাস্টনভিলাকে গোল করে এগিয়ে দিয়েছিলেন রামসির। খেলার যখন শেষ বাঁশি বাজতে আর মিনিটখানেক বাকি, ঠিক তখনই সতীর্থ সালাহর পাশ থেকে লিভারপুলকে গোল করে সমতায় ফেরান ফিরমিনো। এরপরই লিভারপুল কোচ ক্লপ বলেন, আজকের ম্যাচটা আমাদের কাছে খুব স্মরণীয় একটা দিন, কেননা এই মরশুম শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ফিরমিনোর। কাজেই লিভারপুলের হয়ে ও গোল করাতে আমরা সবাই খুশি। তবে ফিরমিনো আগামী মরশুমে কোন দলের জার্সি গায়ে তুলবেন তা এখনও ঠিক হয়নি। দেখা যাক তিনি টেমসের পারে থাকেন, নাকি নাম লেখান অন্য কোনও ক্লাবে তা সময়ই বলবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা