ব্রাজিলের সংসদে পাকেতাকে তলব

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে সবার আগে নাম উঠে আসে লুকাস পাকেতার নাম। তাঁকে সামলাতে প্রতিপক্ষের রক্ষণ সবসময় ভয়ে ভয়ে থাকে। সেই লুকাস পাকেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বেটিং নিয়ে তদন্তের অংশ হিসেবে লুকাস পাকেতাকে তলব করেছে ব্রাজিলের সংসদীয় কমিশন। এই বছরের শুরুতে স্পট ফিক্সিংয়ে চারটি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন(এফএ)। ব্রাজিলেও তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

তদন্ত চলাকালীনও ওয়েস্ট হ্যামের হয়ে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে এবার ক্লাবের জার্সিতে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। সেটাও নিজ দেশ ব্রাজিল থেকে আসা এক নির্দেশের কারণে। এবার পাকেতার বিরুদ্ধে বেটিং বাজার প্রভাবিত করার অভিযোগ তদন্তে নেমেছে ব্রাজিলের সংসদীয় তদন্ত কমিশন (সিপিআই)। কিন্তু এই অভিযোগ প্রমাণিত হলে ফুটবল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন পাকেতা।

ইতিমধ্যেই সিপিআই থেকে তদন্তের জন্য তলব করা হয়েছে পাকেতাকে। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৩ ডিসেম্বর সাও পাওলোতে প্রমাণাদি উপস্থাপন করতে হবে পাকেতাকে। ওই সময় লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ আছে ওয়েস্ট হ্যামের। ব্রাজিলে থাকার কারণে হ্যামার্সের ম্যাচটি খেলতে পারবেন না পাকেতা।

পাকেতার বিরুদ্ধে চারটি ম্যাচে বেটিং নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছিল। ওয়েস্ট হ্যামের জার্সিতে ২০২২ সালের ১২ নভেম্বরে লেস্টার সিটির বিপক্ষে, পরের বছরের ১২ মার্চ, ২১ মে ও ১২ আগস্ট যথাক্রমে অ্যাস্টন ভিলা, লিডস ইউনাইটেড ও বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেছেন পাকেতা। অভিযোগ উঠেছে,পাকেতা ইচ্ছেকৃতভাবে হলুদকার্ড দেখে বাজির সাইটে একদলকে অথবা নিজের বন্ধুদের লাভবান করছেন।

যদিও বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছে পাকেতা। এই নিয়ে তিনি বলেন, তিনি এতদিন ধরে তদন্তে সাহায্য করে আসছেন। তাঁর বিরুদ্ধে সব অভিযোগ সত্য নয়। তাঁকে ফাঁসানো হচ্ছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে লড়ে যাবেন তিনি।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের