বজরংদের পাশে দাঁড়িয়ে পদক ফেরানোর হুমকি কুস্তির দ্রোণাচার্যের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে বর্তমানে আন্দোলনে জাতীয় কুস্তিগীররা। অনেক জাতীয় খেলোয়াড়ই কুস্তিগীরদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার বজরং-ভিনেশ-স্বাক্ষীদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া হুমকি দিলেন কুস্তির দ্রোণাচার্য কোচ মহাবীর সিং ফোগত।

কুস্তিগীরদের এই আন্দোলনে তাঁদের পাশে দাঁড়িয়ে শুক্রবার দ্রোণাচার্য কোচ বলেন, অবিলম্বে বজরং-ভিনেশরা যে ইস্যু নিয়ে আন্দোলন করছে, তার বিচার যদি না মেলে তাহলে কেন্দ্রের দেওয়া দ্রোণাচার্য সম্মান ফিরিয়ে দিতেও হাত কাঁপবে না তাঁর।

কেন তাঁর এইরকম সিদ্ধান্ত, সেই সম্বন্ধে বলতে গিয়ে মহাবীর বলেন, এটা ভাবার বিষয়, যাঁরা ব্রিজ ভূষণের অপসারণ এবং গ্রেফতারের বিরুদ্ধে আন্দোলনে সামিল দিনের পর দিন পথে বসে রাত কাটাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই জাতীয় খেলোয়াড়। এবং দেশের হয়ে তাঁরা পদক জিতেছেন। কাজেই তাঁরা যে মিথ্যা অভিযোগ করবেন না এটা আমার দৃঢ় বিশ্বাস।

আরও জানতে পড়ুন: কুস্তিগীরদের আন্দোলনে তাঁদের পাশে নেই সৌরভ

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে যেভাবে দিল্লির যন্তর-মন্তরে কুস্তিগীররা আন্দোলন করছেন, এবং তাকে দমন করার জন্য গত দু দিন আগে রাতের অন্ধকারে যেভাবে দিল্লি পুলিশ আক্রমণ করেছে তাতেও সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। তার পরই আন্দোলনরত জাতীয় কুস্তিগীররা কেন্দ্রকে হুঁশিয়ারি দেন দেশের হয়ে জেতা সমস্ত পদক তাঁরা ফিরিয়ে দেবেন।

ইতিমধ্যেই এই আন্দোলনের জল গড়িয়েছে দেশের শীর্ষ আদলত পর্যন্ত। শীর্ষ আদালতে এই ইস্যু নিয়ে একবার শুনানির সময়ই দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। এখন দেখার পরবর্তী শুনানির দিনে বিচারপতি কি রায় দেন। তবে আন্দোলনরত কুস্তিগীরদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ব্রিজ ভূষণ শরণ সিং-কে কেবল অপাসরণ করলেই হবে না। সঙ্গে করতে হবে গ্রেফতারও।

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে গিয়ে স্ক্রিপ্ট দিয়ে এসেছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানে পুলিশ চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণ, সাত পুলিশ কর্মী-সহ ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট