আইপিএল চলাকালীন জোর ধাক্কা লখনউ শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএল চলাকালীন লখনউ সুপার জায়েন্ট শিবিরে জোর ধাক্কা। গোটা সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেলেন শিবম মাভি। বুধবার লখনউয়ের বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে।

বুধবার লখনউয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘চোট থাকার কারণে শিবম মাভি চলতি আইপিএলে আর খেলতে পারছেন না। গত ডিসেম্বরে ডান হাতি এই বোলার শিবিরে যোগ দিয়েছিলেন। এবারে আইপিএল মরশুম শুরুর আগে থেকেই শিবম লখনউ সুপার জায়েন্টস ক্যাম্পে ছিলেন। ফ্র্যাঞ্চাইজি শিবমের পাশে আছে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবেন শিবম।‘

উল্লেখ্য, চলতি আইপিএলে এখনও পর্যন্ত চতুর্থ স্থানে রয়েছে লখনউ সুপার জায়েন্টস। দুটি ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে লখনউ। প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেলেও পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতেছে লখনউ। এখনও পর্যন্ত মায়াঙ্ক যাদব, নবীন উল হকের দুর্ধর্ষ বোলিং সকলেরই নজর কেড়েছে। এই পরিস্থিতিতে একজন পেসারের আইপিএলের মাঝামাঝি ছিটকে যাওয়ার ঘটনা লখনউ শিবিরকে যে বাড়তি চিন্তায় রাখবে, তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল লখনউ সুপার জায়েন্টসের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। 

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?