খলনায়ক বৃষ্টি, ভেস্তে গেল ভারত-পাক ম্যাচ

Share:

নিজস্ব প্র তিনিধি, কলম্বো: আশঙ্কাই সত্যি হল। শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে খলনায়ক হয়ে দাঁড়াল বৃষ্টি। ফলে ভেস্তে গেল রোহিত শর্মা-বাবর আজমদের ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে সুপার ফোরে পৌঁছে গেল পাকিস্তান। পরের ম্যাচে নেপালকে হারালে শেষ চারে পৌঁছে যাবে রোহিত শর্মারাও।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, ভারত-পাক ম্যাচে অসুর হয়ে আবির্ভূত হতে পারে বৃষ্টি। সেই পূর্বাভাস সত্যি হল। ভারতের ব্যাটিংয়ের সময়ে বৃষ্টির কারণে দু’দুবার খেলা বন্ধ করে দিতে হয়েছিল। যদিও ওই বৃষ্টি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। প্রথমে ব্যাট করে ৪৮ দশমিক ৫ ওভারে ২৬৬ রান সংগ্রহ করে রোহিতরা। পাকিস্তান ব্যাট করতে নামার আগে ফের ঝাঁপিয়ে নামে বৃষ্টি। একনাগাড়ে বৃষ্টির কারণে পিচ ও আউটফিল্ড ঢেকে দেওয়া হয়। এক দিনের ক্রিকেটের নিয়ম অনুযায়ী দুই দলকে অন্তত ২০ ওভার করে খেলতেই হতো। রাত ১০টা ২৭ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব না হলে কোনও ভাবেই ২০ ওভার সম্ভব ছিল না।

কিন্তু হতচ্ছাড়া বৃষ্টি বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত ভারতীয় সময় ৯টা বেজে ৫৭ মিনিটে ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা করেন আম্পায়াররা। যার ফলে এক ধুন্ধুমার লড়াই দেখা থেকে বঞ্চিত হলেন দর্শক ও ক্রিকেট অনুরাগীরা। ম্যাচ ভেস্তে যাওয়ায় তাই যথেষ্টই হতাশ তাঁরা।  

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা