‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা জার্সি আর তার সঙ্গে জড়িয়ে অগণিত স্মৃতি। আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচ যত এগিয়ে আসছে, ততই আবেগঘন হয়ে পড়ছেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপজয়ী অধিনায়ককে বিদায় জানাতে এবার বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসিকে শেষ আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে বিশেষ নকশার জার্সিতে। সেই ছবি নিজেই শেয়ার করেছেন আর্জেন্টিনার তারকা।   

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশেষ এই অ্যাডিডাস জার্সির প্রথম ছবি প্রকাশ করেছেন ৩৯ বছর বয়সী তারকা ফুটবলার।  শেষ ম্যাচের জন্য বিশেষ জার্সির ছবি প্রকাশ করে আবেগঘন বার্তায়  আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা লিখেছেন, ‘শেষ ম্যাচ… সারা জীবনের জন্য একটি জার্সি।’ বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের বিরুদ্ধে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে ম্যাচটিই হতে চলেছে মেসির আন্তর্জাতিক ফুটবলের শেষ অধ্যায়।  

আরও পড়ুন: Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

মনুমেন্টালে আর্জেন্টিনার হোম কিটেই খেলবেন মেসিরা। তবে এই জার্সিতে থাকছে বিশেষ কিছু পরিবর্তন। মেসির জার্সির নাম ও নম্বর লেখা হয়েছে সোনালি রঙে। কলার এবং হাতাতেও থাকছে সোনালি আউটলাইন, যা জার্সিটিকে  আলাদা আভিজাত্য এনে দিয়েছে। শুধু সামনের অংশেই নয়, জার্সির পেছনেও থাকছে বিশেষ প্রতীক। সেখানে আঁকা থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার ঐতিহ্যবাহী প্রতীক ‘সোল দে মায়ো’, অর্থাৎ ‘মে সূর্য’। মেসি আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। ৬ অক্টোবর মনুমেন্টাল শুধু একটি ফুটবল ম্যাচের সাক্ষী হবে না, মেসির আন্তর্জাতিক কেরিয়ারের এক ঐতিহাসিক মুহূর্তেরও সাক্ষী হয়ে থাকবে।     

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২