আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

PSL-এর বিদেশি খেলোয়াড়দের হুমকি জঙ্গি সংগঠনের, চাপে পাক ক্রিকেট বোর্ড

নিজস্ব প্রতিনিধি:  একদিকে ইজরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাতের জেরে অশান্ত মধ্যপ্রাচ্য। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘাতের মধ্যেই শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ (PSL)। দুই ঘটনাই পাকিস্তানের এই লিগকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। তেল সংকট এবং বিদেশি খেলোয়াড়দের টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত পিএসএল-এর জৌলুস ম্লান  করেছে তো বটেই সেই সঙ্গে এখন একটি নতুন হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সহযোগী সংগঠন জামাত-উল-আহরার (জুএ) লাহোর ও করাচিতে আসন্ন পিএসএল ম্যাচগুলো নিয়ে  হুমকি বিবৃতি জারি করেছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করে সংগঠনটি বিদেশি খেলোয়াড়দের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর জন্য  সতর্ক করেছে। এই  হুমকির পরেই পাকিস্তানি এই লিগে ক্রিকেটারদের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

জামাত-উল-আহরারের বিবৃতিতে বলা হয়েছে যে, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এমন যে আন্তর্জাতিক (বিদেশী) খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই, খেলোয়াড়দের নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং পাকিস্তান সুপার লিগ থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে। সংগঠনটির দাবি, সেখানকার মানুষ সামরিক অভিযান ও সহিংসতার শিকার হচ্ছেন এবং অনেকেই নিহত বা নিখোঁজ হচ্ছেন।  সংগঠনটি বলেছে, দেশের কিছু অংশের মানুষ যখন দুর্ভোগে ভুগছে, তখন ক্রিকেট ম্যাচ আয়োজন করাটা ‘ক্ষতে লবণ ছিটানোর’ মতো। জামায়াত-উল-আহরার এর আগেও বেশ কয়েকটি বড় সন্ত্রাসী হামলা, বিশেষ করে আত্মঘাতী বোমা হামলার  পিছনে ছিল। তাই, এই ধরনের হুমকিকে হালকাভাবে নেওয়া যায় না এবং এটি পিএসএল আয়োজন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন ।   

পিএসএল ২০২৬ কি  বাতিল করা হবে?

 পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তেল ও গ্যাস সংকটের কথা উল্লেখ করে ইতোমধ্যেই পিএএসএল ২০২৬ সীমিত করেছে। টুর্নামেন্টটি ছয়টির পরিবর্তে মাত্র দুটি ভেন্যুতে নামিয়ে আনা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং ম্যাচগুলো দর্শকবিহীনভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন, জামাত-উল-আহরারের হুমকির পর পিসিবির চাপ আরও বেড়ে গিয়েছে। 

পিসিবি প্রধান  নকভি জানিয়েছেন, সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি মেনেই পাকিস্তান সুপার লিগ হবে। কিন্তু ৩০ হাজার দর্শকের জীবন বিপন্ন করতে পারি না। তাই যত দিন এই সমস্যা চলছে, তত দিন দর্শকশূন্য মাঠে খেলা হবে। এই সিদ্ধান্ত কঠিন ছিল। বাধ্য হয়ে আমাদের নিতে হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানও হবে না।”

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ