টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি পেসার মিচেল স্টার্কের মুকুটে যোগ হল আরও একটি পালক। বাংলাদেশের বিরুদ্ধে ডারউইনে প্রথম টেস্টে শাদমান ইসলামের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাঁহাতি বোলার হয়ে  উঠলেন স্টার্ক। এই সাফল্যের পরেই তিনি পিছনে ফেললেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথকে। সেই সঙ্গেই তিনি সমকক্ষ হয়ে উঠেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের।  

ম্যাচ শুরুর আগে স্টার্ক ও হেরাথ দু’জনেরই টেস্ট উইকেট সংখ্যা ছিল ৪৩৩। বাংলাদেশের প্রথম ইনিংসের নবম ওভারে শাদমান ইসলামকে আউট করতেই স্টার্কের উইকেট সংখ্যা পৌঁছে যায় ৪৩৪-এ। নাথান লিয়নের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শাদমান। এই উইকেটের সঙ্গেই তৈরি হয় নতুন ইতিহাস। শুধু বাঁহাতি বোলারদের মধ্যে রেকর্ড গড়াই নয়, একই সঙ্গে ভারতের কিংবদন্তি অধিনায়ক কপিল দেবের ৪৩৪ টেস্ট উইকেটের রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন স্টার্ক। কপিল ১৩১টি টেস্টে ৪৩৪ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে স্টার্ক মাত্র ১০৬টি টেস্টেই সেই সংখ্যায় পৌঁছে গেলেন।  

আরও পড়ুন:  ‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

বাঁহাতি বোলারদের মধ্যে এখন স্টার্কের উইকেট সংখ্যা ৪৩৪, হেরাথের ৪৩৩, পাকিস্তানের ওয়াসিম আক্রমের ৪১৪, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির ৩৬২ এবং শ্রীলঙ্কার চামিন্ডা ভাসের ৩৫৫। এই তালিকায় স্টার্ক এখন একেবারে শীর্ষে।  তবে স্টার্কের সামনে আরও বড় লক্ষ্য রয়েছে। টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় ১০ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইন, তাঁর উইকেট ৪৩৯। ফলে স্টেইনকে টপকে সর্বকালের সেরা দশে ঢুকতে স্টার্কের প্রয়োজন আরও ৬টি উইকেট।

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর