‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পরই বড় সিদ্ধান্ত নিলেন জো রুট। দলের ক্রিকেটারদের উপর জারি থাকা নাইট কারফিউ তুলে দেওয়ার ঘোষণা করলেন তিনি। অর্থাৎ, ম্যাচের পর ক্রিকেটাররা কতক্ষণ হোটেলের বাইরে থাকতে পারবেন বা জয় উদযাপন করতে পারবেন তার জন্য আর নির্দিষ্ট সময়সীমা থাকছে না। তবে স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও জরুরি বলে সতীর্থদের স্পষ্ট বার্তা দিয়েছেন রুট।

রুটের মতে, আন্তর্জাতি ময়দানে খেলা ক্রিকেটাররা প্রাপ্তবয়স্ক। তাই তাঁদের প্রতিটি আচরণের জন্য আলাদা করে নিয়ম চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তাঁর বক্তব্য, ক্রিকেটারদের নিজেদের দায়িত্ব বুঝতে হবে, নিজেদের এবং সতীর্থদের খেয়াল রাখতে হবে এবং মাঠের বাইরের আচরণের প্রভাব সম্পর্কে সচেতন থাকতে হবে। রুট আরও জানিয়েছেন, টেস্ট ম্যাচ জেতার পর ক্রিকেটাররা আনন্দ করবেন এটাই স্বাভাবিক। সেই আনন্দের মুহূর্তে একটি বিয়ার পান করতে চাইলে শুধুমাত্র সময়সীমার কারণে তাঁদের বাধা দেওয়ার পক্ষে তিনি নন। তবে তিনি সতর্ক করে এটাও বলেছেন, নিয়ম স্বাধীনতার অপব্যবহার করা যাবে না। দলের খেলোয়াড়দের বুঝতে হবে কখন জয় উদযাপন করতে হবে এবং কখন ক্রিকেটের দিকে পুরোপুরি মন দিতে হবে।

আরও পড়ুন: লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

এর আগে অ্যাশেজ সফরে ইংল্যান্ড দলের কয়েকজন ক্রিকেটারের রাতের আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রাতের বেলায় মদ্যপান এবং ক্যাসিনো যাওয়ার মতো বিষয় সামনে আসার পর ক্রিকেটারদের উপর রাতে বাইরে থাকার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্ট জয়ের পর বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনের কারফিউ ভাঙার ঘটনাও আলোচনায় আসে। এবার সেই কঠোর ব্যবস্থা বদলে বিশ্বাস ও দায়িত্ববোধের উপর জোর দিতে চাইছেন রুট। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও নিশ্চিত করেছে যে নতুন নেতৃত্বের অধীনে নাইট কারফিউ আর কার্যকর থাকবে না।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড