বিশ্বকাপে পাকিস্তানকেই ফেভারিট বলছেন মহম্মদ ইউসুফ

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী অক্টোবর মাস থেকে ভারতের মাটিতে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের আসরে নিজের দেশ পাকিস্তানকেই ট্রফি জয়ের ফেভারিট বলে মনে করেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার মহম্মদ ইউসুফ।

এই ব্যাপারে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউসুফ বলেন, আমার মতে ২০২৩-এর বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। কেন তিনি ফেভারিট মনে করেন পাকিস্তানকে?

সেই প্রশ্নের উত্তরে ইউসুফ বলেন, বর্তমান পাকিস্তান দলে বোলিং এবং ব্যাটিং সব বিভাগেই দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান দল। বোলিং বিভাগে যেমন রয়েছেন শাহিন শা আফ্রিদি, নাসিম শাহ, ওয়াশিম এবং হ্যারিসের মতো বোলাররা। যাঁরা যে কোনও সময় বিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের সঞ্চার করতে সক্ষম। এঁরা প্রত্যেকেই ফর্মে রয়েছেন। কাজেই আমি আশা করবো এঁদের সকলকেই দলে রেখেই বিশ্বকাপের জন্য বোলিং বিভাগে দল সাজাবে পাকিস্তান। তবে দলে জায়গা পেতে পারেন আরও দুই বোলার, তাঁরা হলেন ইহসানউল্লাহ ও জামান।

আরও জানতে পড়ুন: ২৯৬ রানেই গুটিয়ে গেল ভারত, ১৭৪ রানে পিছিয়ে রোহিতরা

ব্যাটিং নিয়ে বলতে গিয়ে ইউসুফ বলেন, বর্তমানে সাদা বলের ক্রিকেটে আমাদের ব্যাটারদের পারফরম্যান্স যথেষ্ট ভালো বলেই মনে করি আমি। এই মুহূর্তে পাকিস্তান দলে তিনজন ব্যাটসম্যান রয়েছেন, যাঁরা আইসিসির সেরা ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন। তার মধ্যে ইমাদ ওয়াশিম দলে ফিরে এসেছেন। সাদাব ও মহম্মদ নওয়াজ ভালো ফর্মে আছেন।

সবশেষে তিনি বলেন, দলে তিনজন অলরাউন্ডার আছেন, সাদাব, ইমাদ ওয়াশিম এবং মহম্মদ নওয়াজ। ফলে সব মিলিয়ে আমার মনে চলতি বিশ্বকাপের আসরে পাকিস্তান অন্যতম ফেভারিট দল এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১