‘খোদ সূর্যকে দুবাইয়ে গিয়ে এশিয়া কাপের ট্রফি নিতে হবে’, নতুন শর্ত চাপালেন PCB প্রধান নকভি

ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে কোনও ট্রফি ছাড়াই জয় উদযাপন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপ ২০২৫ সালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের জিত হয়েছে। ৫ উইকেটে পাকিস্তান কে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। যা কিনা ৪১ বছর এশিয়া কাপের ইতিহাসে প্রথম। এর আগে পাকিস্তান ও ভারত কখনও মুখোমুখি হয়নি। যদিও পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা নিয়ে রাজনৈতিক তরজা ছিল তুঙ্গে। পাকিস্তান সন্ত্রাসীদের হাতে ২৬ জন ভারতীয়র মৃত্যু, ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাল্টা বদলা, পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনীতিক সম্পর্কের ছেদ, সবটাই পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছিল। যাই হোক, এশিয়া কাপে ভারতের সঙ্গে তিনবার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করেছে। তবে ফাইনালে এক মর্মান্তিক দৃশ্য দেখা গিয়েছিল।

কারণ ভারতীয় দল এশিয়া কাপে জিতলেও ট্রফি ছাড়াই উদযাপন করেছে। কারণ ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে কোনও ট্রফি ছাড়াই জয় উদযাপন করেছে। এরপর মহসিন নাকভি এশিয়া কাপ ট্রফি নিয়ে হোটেলে ফিরে যান। ইতিমধ্যেই ভারতীয় খেলোয়াড়রা স্পষ্ট করে দিয়েছে যে, তারা নকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফিটি গ্রহণ করবেন না। এরপরেই তারা ট্রফিটি আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) ভাইস-চেয়ারম্যানের কাছে হস্তান্তরের দাবি জানান। তবে, নকভি এই শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছেন। ম্যাচ জয়ের পরেও, ভারতীয় খেলোয়াড়দের প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল ট্রফি নেওয়ার জন্যে। অবশেষে, তারা ট্রফি ছাড়াই ড্রেসিংরুমে ফিরে যান। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মহসিন নকভিকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে, এশিয়া কাপের ট্রফিটি ভারতকে উপহার দেওয়া উচিত। কিন্তু মহসিন নকভির জেদ এখনও কমেনি।

জানা গিয়েছে, নকভি বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লার আবেদনও প্রত্যাখ্যান করেছেন। যিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এসিসির সভায় এশিয়া কাপের ট্রফিটি ভারতকে উপহার দেওয়ার জন্য জোরালো দাবি করেছিলেন। কিন্তু নকভি জোর দিয়ে বলেন যে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকেই ট্রফিটি গ্রহণের জন্য এসিসি অফিসে আসতে হবে। নকভির এই আচরণকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন দেবজিৎ সাইকিয়া। তিনি বলেন, “আমরা মহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এর অর্থ এই নয় যে তাকে ট্রফি এবং পদক নিয়ে পালিয়ে যেতে হবে। এটি লজ্জাজনক, এবং আমরা আশা করি শীঘ্রই কাপটি ভারতের হাতে তুলে দেওয়া হবে।” অবশ্য এই সংঘর্ষের পর, বিসিসিআই কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, এশিয়া কাপ ট্রফিটি ভারতের কাছে হস্তান্তর করা হোক। তবে এসিসির সভায় এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এর অর্থ হল ভারত ২০২৫ সালের এশিয়া কাপ জিতেছে, তবে ট্রফিটি মহসিন নকভির কাছেই রয়ে গেছে।

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন