আর্মি রেডের কাছে আটকে পয়েন্ট নষ্ট করল মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: ডার্বিতে আটবারের হারের খরা কাটিয়ে দুরন্ত জয় পেয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। ডার্বির পর চারদিন কেটে গিয়েছে। তবুও ডার্বির হ্যাং ওভার কাটেনি মোহনবাগানের। সাধারণত ডার্বির পরের ম্যাচে আটকে যায় দুই দলই। আর এবার প্রত্যাশিতভাবে মেরিনার্সরা তাই করল। ডার্বির পর চারদিন কেটে গেলেও কলকাতা লিগে আর্মি রেডের কাছে আটকে গেল মোহনবাগান।

একদিকে ডুরান্ড কাপ তো আর একদিকে কলকাতা লিগ। তাই দলের ছেলেদের মধ্যে একটু চাপ বাড়ছে। এমনটাই ডার্বি হেরে বলেছিলেন বাগান কোচ ফেরান্দো। যদিও আজ, মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে মোহননাগানের মূল দলের কোনও খেলোয়াড়ই নামেননি। তবুও খেলা শুরু থেকেই সবুজ-মেরুন শিবিরের সকলের মধ্যে একটা ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। যদিও ক্লান্তি ভাব নিয়েও ম্যাচ শুরুর দিকে প্রথমার্ধে আক্রমণাত্বকভাবেই খেলা শুরু করে মোহনবাগান। ২১ মিনিটের মাথায় ভিয়ানের গোলে এগিয়ে যায় ফেরান্দোর ছেলেরা। প্রথমার্ধে গোল শোধ করতে ব্যর্থ হয় আর্মি রেড।

কিন্ত দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে দেয় আর্মি রেড। খেলার মধ্যে সমতায় ফিরে আত্মবিশ্বাস ফিরে পায় তারা। কিন্তু ৫৯ মিনিটের মাথায় আর্মি রেডের আত্মবিশ্বাসে জল ঢালেন বাগানের কিয়ান নাসিরি। তাঁর গোলে আবার এগিয়ে যায় মেরিনার্সরা। তারপর দ্বিতীয়ার্ধের শেষলগ্ন পর্যন্ত গোল শোধ দিতে পারেনি সেনা দল। যখন মনে করা হচ্ছিল ডার্বির হার ভুলে জয়ে ফিরছে মোহনবাগান, তখনই ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে শেষ মুহূর্তে সমতা ফেরায় আর্মি রেড। শেষমেষ ম্যাচ ড্র হয়। আর পয়েন্ট নষ্ট করল সবুজ-মেরুন শিবির।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২