আফগানদের বিরুদ্ধে শতরান পূর্ণ করলেন নাজমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:  মীরপুর স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে শতরান পূর্ণ করলেন বাংলাদেশ ব্যাটার নাজমূল হোসেন শান্ত। ব্যাট হাতে মাঠে নামার সময় থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে দলের হয়ে ব্যাট করতে থাকেন এই ব্যাটার। এই খবর লেখা অবধি ১৫১ বলে ১২৬ রান করে অপরাজিত রয়েছেন তিনি।

তবে নাজমূলকে ক্রিজে যোগ্য সহায়তা করেন অপর ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। ১৩৭ বলে ৭৬ রানের ঝাঁ চকচকে একটি ইনিংস খেলেন তিনিও। এই দুই ব্যাটসম্যানের কাঁধে ভর করেই বাংলাদেশ ২ উইকেটে ২০০ রানের গণ্ডি পার করেছে।

উল্লেখ্য, ২০১৯ সালে আফগানদের বিপক্ষে এই টেস্ট ম্যাচেই কিন্তু হারতে হয়েছিল টাইগার বাহিনীকে। তারই বদলা ২০২৩-এ নিতে বদ্ধ পরিকর বাংলাদেশ ক্রিকেটাররা।

দিনের শুরুটা অবশ্য খুব একটা ভালো ইঙ্গিত দেয়নি বাংলাদেশকে। জাকির হুসেনকে মাত্র ১ রানেই প্যাভেলিয়নের পথ দেখান নিজাত মাসুদ। তারপরই ক্রিজে আসেন নাজমূল। জুটি বাঁধেন মাহমুদুল হাসানের সঙ্গে। সেইখান থেকেই দুজনে মিলে এই দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

ব্যক্তিগত ৭৬ রানের মাথায় মাহমুদুল সাজঘরে ফেরেন রহমাত শাহের বলে। তবে যেভাবে বাংলাদেশ ব্যাটসম্যানরা ব্যাট করছেন তাতে মনে হচ্ছে একটা বিশাল রানের টার্গেট তাঁরা দিতে চলেছেন আফগানদের সামনে। এখন দেখা যাক সেই টার্গেটটা কত রানের হয়। তবে মীরপুরের পিচ এখনও অবধি বোলাররা সেইসভাবে সহযোগিতা পাচ্ছে না। পিচ ব্যাটারদের অনুকূলেই রয়েছে।

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের