অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত রবীন্দ্র জাদেজা

একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ পাঁচ মাস বাদে ২২ গজের দুনিয়ায় ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা।  আসন্ন বর্ডার গাভাস্কার টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে তাঁকে হয়তো মাঠে দেখা যাবে। খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। BCCI.tv-কে দেওয়া  সাক্ষাৎকারে জাদেজা জানিয়েছেন, গত পাঁচ মাস ক্রিকেট থেকে অনেক দূরে ছিলাম। বলা ভাল, পরিস্থিতি আমায় থাকতে বাধ্য করেছে। আপনারা সকলেই জানেন, হাঁটুতে গুরুতর চোটের কারণে ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিতে হয়েছিল। অপারেশন করতে হয়েছিল। অপারেশনের পর বিশ্রামে থাকতে হয়েছে দীর্ঘদিন।  অপারেশন ঠিকঠাক হওয়া মানেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নয়। নিয়ম করে রিহ্যাব সেন্টারে যাওয়া, সেখানে  প্রশিক্ষণ নেওয়া।  দ্রুত সুস্থ হয়ে ওঠায় ভালো লাগছে। আরও ভালো লাগছে যে আমার সব থেকে প্রিয় জার্সি পরে আবার মাঠে নামতে পারব। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে সম্পর্ক না থাকায় কিছুটা  হতাশ হয়েছিলাম। শেষবার আমার সঙ্গে ২২ গজের যোগাযোগ অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টুয়েন্টি বিশ্বকাপে। তারপর  আর মাঠে নামতে পারিনি। 

গত ৩ ফেব্রুয়ারি রবীন্দ্র জাদেজাকে দেখা যায় নেট অনুশীলনে। মাঠে ছিলেন বেশ কয়েক ঘণ্টা। নেট অনুশীলনের আয়োজন করা হয়েছিল ওল্ড সিভিল লাইনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফির জন্য  আয়োজন করা হয় অনুশীলন শিবিরের। তবে জাদেজাকে কিছুদিন আগে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দেখা গিয়েছিল। বর্ডার গাভাস্কার টুর্নামেন্টে ১৪ জনের স্কোয়াডে জাদেজার নাম থাকে কি না, সেটাই দেখার। 

আরও পড়ুন চলতি সপ্তাহে হাসপাতাল থেকে ছুটি ঋষভের

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো