শাকিবদের সহকারী কোচ হলেন নিক

Share:

নিজস্ব প্রতিনিধি:  অবশেষে বৃহস্পতিবার চণ্ডিকা হাথুরুসিংহের সহকারী কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই পদে নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার নিক পোথাস।

সূত্রের খবর, নিকের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি হয়েছে দুই বছরের জন্য। উল্লেখ্য, আগামী মাসে শাকিব আল হাসানরা আয়ারল্যান্ড সফরে যাবে। সেখানে তাঁরা একদিনের সিরিজ খেলবে। এবং সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যান।

আরও জানতে পড়ুন: কার্তিক ও রাঘবকে পরামর্শ হগেরhttps://www.live.eimuhurte.com/sports/brad-hog-opinion-tow-young-crickter/

নিক বাংলাদেশের সহকারী কোচের পদের দায়িত্ব নেওয়ার আগে নিক প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কা (২০১৭-১৮), ওয়েস্ট ইন্ডিজ-এর মতো দেশের (২০১৮-১৯)। এর পাশাপাশি আরও দুটি দেশের হয়ে ফিল্ডিং কোচিংও করিয়েছেন তিনি। নিকের অভিজ্ঞতা আছে কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের উইকেটকিপিং কোচের দায়িত্বও সামলেছেন দক্ষ ভাবে।

নতুন এই দায়িত্ব পেয়ে নিক বলেন, আমি যথেষ্ট রোমাঞ্চিত এবং সম্মানিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে যে সুযোগ দিয়েছে তার জন্য আমি বিসিবিকে অশেষ ধন্যবাদ জানাই। বাংলাদেশের হয়ে আশাকরি আমার সেরা পারফরম্যান্সটাই দেওয়ার চেষ্টা করবো।

যদি আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নিকের পারফরম্যান্সের দিকে নজর রাখা হয়, তাহলে দেখা যাবে তিনি কিন্তু খুব একটা সফল নন। নিজের দেশের হয়ে মাত্র ৩টি একদিনের ম্যাচ খেললেও কাউন্টি ক্রিকেটে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা হয়েছে। হ্যাম্পায়ারের হয়ে নিক ২১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। তাঁর মোট রান ১১,৪৩৮। এবং ঝুলিতে রয়েছে ২৪টি সেঞ্চুরি ও ৬১টি অর্ধ্বশতরান।

সুতরাং হাথুরুসিংহে এবং নিক-এর যৌথ উদ্যোগে বাংলাদেশের পারফরম্যান্স কি রকম হয় এবং আসন্ন বিশ্বকাপেও শাকিব আল হাসান, লিটন দাসরা নজর কাড়তে পারবেন কি না সেদিকেই তাকিয়ে রয়েছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব