সৌজন্য, সদ্য বাবা হওয়া বুমরাকে বিশেষ উপহার শাহিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বাইশ গজের লড়াই যে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্কে যে  মোটেই ছাপ ফেলতে পারেনি রবিবার ফের একবার প্রমাণ হল। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পথে ড্রেসিংরুম থেকে হোটেলে ফেরার পথে আচমকাই ভারতীয় মিডিয়াম পেসার যশপ্রীত বুমরাকে দেখে দৌড়ে এগিয়ে এলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। বাবা হওয়ার জন্য ভারতীয় স্পিডস্টারকে অভিনন্দন জানানোর পাশাপাশি হাতে তুলে দেন বিশেষ উপহার। ওই উপহার দেওয়ার জন্য পাকিস্তানের অন্যতম বোলারকে পাল্টা ধন্যবাদ জানান বুমরাও। দুই খেলোয়াড়ের ওই কথোপকথনের ভিডিয়া সমাজমাধ্যমে আপলোড করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

চোটের কারণে গত সেপ্টেম্বরে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন যশপ্রীত বুমরা। দীর্ঘদিন বাদে চোট সারিয়ে দলে ফিরে এসেছেন। এশিয়া কাপেও টিম ইন্ডিয়ায় জায়গা করে নিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ক্যান্ডিতে এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচ খেলার পরেই তড়িঘড়ি মুম্বইয়ে ফিরে এসেছিলেন ভারতীয় দলের স্পিডস্টার। পরে জানা যায়, স্ত্রীর সন্তান প্রসবের ক্ষণটিতে পাশে থাকতেই মুম্বইয়ে ফুরেছেন বুমরা। গত সোমবার সকালেই পুত্র সন্তানের জন্ম দেন ভারতীয় স্পিডস্টারের স্ত্রী সঞ্জনা গণেশন।ছেলের নাম রাখা হয়েছে অঙ্গদ যশপ্রীত বুমরা।

পুত্র সন্তানের বাবা হওয়ার পরে ফের দলের সঙ্গে যোগ দিতে কলম্বোয় উড়ে এসেছেন ভারতীয় দলের পেস বোলিংয়ের মূল নায়ক। রবিবার সুপার ফোরের ম্যাচে মহম্মদ সামিকে হঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশেও জায়গা করে নিয়েছেন বুমরা। বাবা হওয়ার জন্য সতীর্থদের কাছ থেকে আগেই অভিনন্দন পেয়েছিলেন। এবার শত্রু শিবির থেকেও অভিনন্দন পেলেন।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি