অনিরুদ্ধের জন্য অলআউট ঝাঁপাচ্ছে মোহনবাগান, স্পাইডারম্যানকে টার্গেট লাল-হলুদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী আইএসএল-এর দলবদলের বাজার জমে উঠেছে। ইতিমধ্যেই মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার ও অধিনায়ক প্রীতম কোটালকে দলে পেতে উঠে-পড়ে লেগেছে কেরল ব্লাস্টার্স। আর মোহনবাগান অল আউট ঝাঁপাচ্ছে চেন্নাইয়ান এফসির মাঝমাঠের অন্যতম হার্টথ্রব অনিরুদ্ধ থাপার জন্য।

সূত্রের খবর, চেন্নাইয়ান এফসির এই ফুটবলার শুধু মোহনবাগানের টার্গেটই নন, তাঁকে দলে পেতে ইতিমধ্যেই ঝাঁপিয়েছে মুম্বই সিটি এফসিও। সুতরাং অনিরুদ্ধ থাপাকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে সবুজ-মেরুণ বনাম মুম্বইয়ের মধ্যে। তবে দেখা যাক শেষ পর্যন্ত এই লড়াইয়ে কোন দল বাজিমাত করে।

অন্য দিকে মোহনবাগান সবচেয়ে ধাক্কা খেতে চলেছে আকাশ মিশ্রের বিষয়ে। কেননা হায়দরাবাদের এই লেফট ব্যাক প্রায় একপ্রকার নিশ্চিত ছিলেন সবুজ-মেরুণে। কিন্তু মাঝপথে আকাশকে নিতে আসরে নামে মুম্বই। সূত্রের খবর, আকাশ সম্ভবত মুম্বইয়ের জার্সিই পড়তে চলেছেন আগামী মরশুমে। আকাশ যদি না মোহনবাগানে না আসেন, তাহলে সবুজ-মেরুণের লেফট ব্যাক হিসেবে আগামী আইএসএল-ও হয়তো দেখা যাবে অভিজ্ঞ শুভাশিষকে।

অন্য দিকে পিছিয়ে নেই লাল-হলুদও। খাবড়া, নিশু কুমারদের দলে নেওয়ার পর ইমামি ইস্টবেঙ্গলের নজর এখন কেরল দলের প্রভুসখন গিল ও  চেন্রনাইয়ানের হিম আলির দিকে। গত আইএসএল-এ লাল-হলুদ ব্রিগেডের শেষ প্রহরী হিসেবে কমলজিত ভালো খেললেও তাঁর ধারাবাহিকতার অভাব ছিল। সুতরাং এবার একা কমলজিতের ওপর আর ভরসা রাখতে চাইছেন না কর্তারা। তাই তাঁরা টার্গেট করেছেন প্রভুসখন গিলকে। আর স্ট্রাইকার পজিশনের সমস্যা মেটাতে লাল-হলুদ এবার রহিম আলিকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ভারতের হয়ে যুব বিশ্বকাপে খেলা এই ফুটবলারটিকে লাল-হলুদের আগেও পছন্দ হয়েছিল। কিন্তু প্রতিবারই চেষ্টা ব্যর্থ হয়েছে। এবার তাই আটঘাঁট বেঁধে যেনতেন প্রকারেণ এই দুই ফুটবলারকেও ঘরে তুলতে মরিয়া ইমামি কর্তারা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা