২ বছর বাদে নিউজিল্যান্ডের টেস্ট দলে রাচিন রবীন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে ঝলসে উঠেছিল তাঁর ব্যাট। আইসিসি’র বিচারের বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের মুকুটও উঠেছিল তাঁর মাথায়। আর সেই স্বীকৃতির পরে দীর্ঘ দুই বছর বাদে নিউজিল্যান্ডের টেস্ট দলে জায়গা করে নিলেন ভারতীয় বংশোদ্ভুত রাচিন রবীন্দ্র। একই সঙ্গে টেস্ট স্কোয়াডে ফিরেছেন চোটমুক্ত কেন উইলিয়ামসনও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে প্রথম টেস্ট। আর ওই টেস্টের জন্য শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন রবীন্দ্র। তিনি চোট পাওয়া হেনরি নিকোলসের স্থলাভিষিক্ত হয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালে দেশের জার্সি গায়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল তরুণ ব্যাটারের। যদিও নিয়মিত সুযোগ পাননি। মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন। বাঁ-হাতি অলরাউন্ডার সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের জানুয়ারি মাসে। রাচিন রবীন্দ্র ছাড়াও টেস্ট দলে জায়গা পেয়েছেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। চোটমুক্ত হয়ে কাটিয়ে দলে ফিরেছেন টম ব্লান্ডেল ও কাইল জেমিসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত কিি দলে কারা জায়গা পেলেন এক নজরে দেখে নেওয়া যাক-

টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোর্ক (দ্বিতীয় টেস্ট), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নিল ওয়াগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত