কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহুলকে সরিয়ে আনা হল সূর্যকুমারকে

লাগাতার ক্রিকেট খেলে হাফিয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যার ফলে চোটের মুখে পড়ছেন একাধিক ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার ক্রিকেট খেলে হাফিয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যার ফলে চোটের মুখে পড়ছেন একাধিক ক্রিকেটার। কানপুরে নিউজিল্যান্ডের সঙ্গে আসন্ন টেস্ট সিরিজে বাদ পড়লেন লোকেশ রাহুল। বোর্ডের তরফে জানানো হয়েছে, চোটের কারণে ছিটকে গিয়েছেন রাহুল। তাঁর জায়গায় আনা হয়েছে সূর্যকুমার যাদবকে। টি-২০ টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে দ্রাবিড়ের নতুন ভারত। ব্যাটে ও বলে রোহিতের নেতৃত্বে জ্বলে উঠেছিল ভারতীয় ক্রিকেট টিম। এবার টেস্ট সিরিজের পালা, আর সেই সিরিজ থেকেই ভরসাযোগ্য ব্যাটার লোকেশ রাহুল ছিটকে গিয়েছেন।

চেতশ্বর পূজারা জানিয়েছেন শুভমিন গিলের সঙ্গে নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ওপেনিং করার কথা ছিল লোকেশ রাহুলের। কিন্তু চোটের জন্য রাহুলের টুর্নামেন্টে বাদ পড়ায় আপাতত ওপেনার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয় সেটাই দেখার। আগামী বৃহস্পতিবার কানপুরে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। প্রথম টেস্টে অধিনায়ক অজিঙ্কায়া রাহানে। বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে ফিরবেন বিরাট, তখনই ফের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে বিরাট কোহলিকে। কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মুম্বইতে।

রাহুলের বেড়িয়ে যাওয়াতে ভারতের টেস্ট দল দাঁড়াল এইরকম: অজিঙ্কায়া রহানে, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি চেতেশ্বর পূজারা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা