🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

বিশ্বকাপ না খেলার জন্য শাস্তি নয়, বাংলাদেশকে পুরস্কৃত করছে জয় শাহের আইসিসি

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বিশ্বকাপ নিয়ে যাবতীয় নাটকে দাঁড়ি টেনেছে পাকিস্তান। টি২০ বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিল পিসিবি। তবে একাধিকবার আলোচনার পর আইসিসিকে তিনটি শর্ত দিয়েছিল পিসিবি। যার মধ্যে ছিল বাংলাদেশ ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল তার জন্য তাদের কোনও শাস্তি দেওয়া যাবে না। সেই দাবি মেনে নিয়েছে জয় শাহের আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে ঘোষণা  করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে আইসিসি জানায়, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। সেই সঙ্গেই আইসিসি আরও জানায় ২০৩১ সালের  ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্টের আয়োজন করতে দেওয়া হবে। বাংলাদেশ ভারতের  সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকবে। আইসিসি জানিয়েছে, নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনেই শেষ নয়,  আইসিসির নিয়ম অনুযায়ী চাইলে বিসিবি ডিসপিউট রেজল্যুশন কমিটিতে (ডিআরসি) যাওয়ার অধিকারও  থাকবে। 

আইসিসিএক বিবৃতিতে জানিয়েছে, “আইসিসি, পিসিবি এবং বিসিবি, অন্যান্য সদস্যদের সাথে, খেলাধুলার সর্বোত্তম স্বার্থে অব্যাহত  কথাবার্তা, সহযোগিতা এবং গঠনমূলক সম্পৃক্ততার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত অংশীদাররা স্বীকার করে যে এই সমঝোতার চেতনা হল খেলার অখণ্ডতা রক্ষা করা এবং ক্রিকেট ভ্রাতৃত্বের মধ্যে ঐক্য বজায় রাখা।” 

প্রসঙ্গত, আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজকে কিনেও বাদ দেওয়ার পর থেকে জটিল হয় পরিস্থিতি। বিসিবি নিরাপত্তার কথা উল্লেখ করে ভারতের মাটিতে খেলতে আসবে না বলে জানিয়ে দেয়। এই নিয়ে জলঘোলা হয় বহু। একাধিকবার বৈঠকের পর নিজেদের সিদ্ধান্ত থেকে অনড় ছিল বাংলাদেশ। তারপর আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেই জায়গায় স্কটল্যান্ডকে জায়গা করে দেয়। এমনকি বিশ্বকাপ বয়কট করার জন্য বাংলাদেকে শাস্তির মুখে পড়তে হবে বলেই গুঞ্জন উঠেছিল। এমনকি আইসিসি  তাদের সতর্কও করেছিল। তবে বাংলাদেশের পক্ষ দাঁড়ায় পাকিস্তান। বিসিবির হয়ে আইসিসির কাছে তাদের শাস্তি না দেওয়ার প্রস্তাব দেয় পিসিবি। সেই দাবি মেনেছে আইসিসি।  

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, এবার জন্মভূমির বিরুদ্ধেই খেলবেন এহসান

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

বিশ্বকাপে প্রথম জয় নেদারল্যান্ডসের, নামিবিয়াকে হারিয়ে রান রেটে পাকিস্তানকে টেক্কা ডাচেদের

যৌন হেনস্তার প্রতিবাদ করায় নিষিদ্ধ বাংলাদেশের সেরা শুটার

বিশ্বকাপ চলাকালীন ভারতীয় খেলোয়াড়দের পরিবারের সঙ্গে থাকা নিষিদ্ধ করল বিসিসিআই

বোর্ডের বার্ষিক চুক্তিতে পতন রোহিত-কোহলির, নেমে গেলেন বি গ্রেডে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ