Paris Olympics 2024: নাটকীয় রেসে বিশ্বের দ্রুততম মানব নোয়া লাইলস

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম নাটকীয়তার সাক্ষী থাকলেন প্যারিসের স্তাদে দে ফ্রান্সে হাজির থাকা দর্শকরা।রবিবার চিতার মতো ক্ষিপ্র গতি নিয়ে মাত্র ৯.৭৯ সেকেন্ডেই ১০০ মিটার পথ অতিক্রম করে অলিম্পিক্সে সোনা জিতলেন মার্কিন তারকা দৌড়বিদ নোয়া লাইলস। তাঁর সমান ৯.৭৯ সেকেন্ড সময় নিয়েও ফটো ফিনিশে দ্বিতীয় হয়েছেন জামাইকার কিশানে থমসন।  দু’জনের মধ্যে সময়ের পার্থক্য ছিল সেকেন্ডের হাজারভাগের ৫ ভাগ। কপাল মন্দ হওয়ায় রুপো নিয়েই  সন্তুষ্ট থাকতে হয়েছে জামাইকান দৌড়বিদ থমসনকে। আর ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি।

এদিন স্তাদে দ্য ফ্রান্সে বিশ্বের দ্রুততম মানব হওয়ার দৌড়ে অর্থা‍ৎ ১০০ মিটার রেসের ফাইনালে সামিল ছিলেন মোট আট প্রতিযোগী। তালিকায় যেমন ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন নোয়া লাইলস, তেমনই ছিলেন গত বার টোকিও অলিম্পিক্সে ১০০ মিটারে সোনা জেতা বিশ্বের দ্রুততম মানব ইতালির মার্সেল ইয়াকবস-ও। এছাড়াও সোনা জয়ের দাবিদার ছিলেন উসেন বোল্টের স্বদেশীয় কিশানে থমসন। রেসের অনেকটা সময় পর্যন্ত থমসনই এগিয়ে ছিলেন। কিন্তু শেষ ১০ মিটারে বাজিমাত করে একে একে সবাইকে ছাড়িয়ে যান ২৭ বছর বয়সী লাইলস। অথচ হিট কিংবা সেমিফাইনালে তেমন সাড়া ফেলতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়ন দৌড়বিদ। কিন্তু ফাইনালে যে তিনি এমন ভেল্কি দেখাবেন তা আশা করেননি কেউই। ২০০৪ সালে শেষ বার ১০০ মিটার দৌড়ে আমেরিকাকে সোনা এনে দিয়েছিলেন জাস্টিন গ্যাটলিন। ২০ বছর বাদে ফের লাইলসের হাত ধরে সোনা পেল আমেরিকা।

এদিন ১০০ মিটার রেসের ফাইনালে নেমেছিলেন আট প্রতিযোগী। প্রত্যেকেই ১০ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার দৌর শেষ করেছেন। অলিম্পিক্সের ইতিহাসে অতীতে কখনও এমন নজির নেই।  

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২