খেতাব জিতেই বায়ার্ন থেকে বরখাস্ত কান

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৭-৫-২০২৩, গত শনিবার দিনটা জীবনের খাতায় হয়তো লিখে রাখবেন জার্মান দলের বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক অলিভার কান। খেতাব জয় করে কোনও দায়িত্বপূর্ণ পদ থেকে সরে যেতে হয় বিশ্ব ফুটবলে এইরকম নজির হয়তো হাতে গোণা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অলিভার কান। তবে শুধু কান নন, এই তালিকায় রয়েছেন আরও একজন। তিনি বায়ার্নের ক্রীড়া পরিচালকের ভূমিকা পালন করতেন। তাঁর নাম হাসান সালিহামিদিচ।

গত শনিবার বুন্দেশলিগা লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে গোলনকে ২-১ গোলে হারিয়ে দেয় বায়ার্ন। দলের খেলা দেখতে কান ও সালিহামিদিচ দুজনেই উপস্থিত ছিলেন গ্যালারিতে।

বায়ার্ন যখন বরুশিয়া ডর্টমুন্ডের থেকে এগিয়ে ছিল, সেই সময়ই খুশির পরিবর্তে কানকে দেখা গিয়েছিল বিমর্ষভাবে গ্যালারিতে বসে থাকতে। সূত্রের খবর, ম্যাচের আগেই নাকি বিশ্বকাপজয়ী জার্মান দলের এই গোলরক্ষক খবর পেয়ে গিয়েছিলেন যে তাঁকে আর দায়িত্বে রাখছেন না বায়ার্ন কর্তারা। কানকে এই দুঃসংবাদটা জানান ক্লাবের সভাপতি হাবার্ট হেইনার।

আরও জানতে পড়ুন: আফ্রিকান জায়ান্ট কিলারকে হারিয়েই গ্রুপ শীর্ষে ব্রাজিল

আচমকা গ্যালারিতে কেন বসলেন বায়ার্নের দায়িত্বে থাকা কান? আসলে তিনি মাঠের ভিতর প্রবেশ করেননি এই কারণে যে, তাঁকে মাঠে আসতে মানা করে দিয়েছিলেন বায়ার্ন কর্তৃপক্ষ। এবং নিজের চাকরি খোয়ানোর পর সাংবাদিকদের এই কথা জানান প্রাক্তন জার্মান জাতীয় দলের গোলরক্ষক।

তবে দায়িত্ব খোয়ানোর পর অলিভার কান সাংবাদিকদের বলেন, বায়ার্ন আমায় দায়িত্বে রাখেনি তার জন্য আমি যতটা না দুঃখ পেয়েছি, তার থেকে বেশি দুঃখ পেয়েছি আমার ছেলেদের সঙ্গে এই আনন্দের মুহূর্তটা কাটাতে না পেরে।

কানকে ও সালিহামিদিচকে যে বায়ার্ন দলের দায়িত্বে আর রাখবে না তা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পরই ঠিক হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু সরকারিভাবে ঘোষণার। শনিবার সেটা করেই কান-এর সঙ্গে হ্যান্ডসেক করে তাঁকে কার্যত বিদায় জানাল বায়ার্ন মিউনিখ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা