এশিয়া কাপের জন্য পাকিস্তান দল ঘোষণা, ঠাঁই পেলেন না বাবর-রিজওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনের মাসেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। এই কাপে খেলার জন্য দল ঘোষণা করল পাকিস্তান। কিন্তু সেই দলে ঠাঁই হয়নি বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের। এশিয়া ম্যাচ খেলার আগে পাকদলকে শারজায় একটি ত্রিদেশীয় ম্যাচ খেলতে হবে। সেই খেবায় অংশ নেবে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের দলগুলিও।

এশিয়া কাপে পাকিস্তানের হয়ে কারা খেলবেন, সেই দল ঘোষণা করা হয়েছে রবিবার। সেখানে দেখা গিয়েছে দলকে নেতৃত্ব দেবেন সলমন আলি আগা। ১৭ জনের দল ঘোষণা করা হয়েছে। সেখানে নেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। বিগত কয়েকটি টি-২০ তেও জায়গা পাননি তাঁরা। কিন্তু আশা করেছিলেন, হয়তো এশিয়া কাপে স্থান পাবেন দলে। কিন্তু সেটাও হয়নি।ত্রিদেশীয় ম্যাচেও তাঁরাই অংশ নেবেন, যাঁরা এশিয়া কাপে খেলবে। ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে, এই তিনটি দল এশিয়া কাপের জন্য নিজেদের তৈরি করতে পারবে। এশিয়া কাপ খেলার আগে জোরদারভাবে খেলার প্রস্তুতি নিতে পারার সুযোগ রয়েছেন।

জানা গিয়েছে আসন্ন এশিয়া কাপে ১৭ জনের দলে রয়েছেন, সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মুকিম।

৮ দলের এশিয়া কাপ টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং দুবাইতে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।এই টুর্নামেন্টে পাকিস্তানকে ভারত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গ্রুপ এ-তে রাখা হয়েছে। গ্রুপ বি-তে রয়েছে হংকং, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর