আইপিএলকে সরাসরি চ্যালেঞ্জ করলেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল হল এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টগুলির মধ্যে একটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল হল এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টগুলির মধ্যে একটি। জনপ্রিয়তার দিক থেকে দেখতে গেলে বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের থেকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগটি অনেকাংশেই এগিয়ে। তবে এবার আইপিএলকে সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন পাক ক্রিকেট বোর্ড তথা পিসিবি-র চেয়ারম্যান রামিজ রাজা। তিনি পাকিস্তান সুপার লিগ তথা পিএসএলকে আইপিলের থেকে জনপ্রিয় করে তোলার হুমকি দিলেন। তাঁর মতে, তিনি যে পরিকল্পনা নিয়েছেন তেমনটা যদি বাস্তবায়িত হয় তাহলে নাকি আইপিএলে আর কেউ খেলতেই আসবে না। সবাই নাকি পিএসএলে মজবেন।

রামিজ বলেন, ‘আর্থিকভাবে আমাদের আরও সবল হতে হবে। আর সেই সঙ্গে পিএসএলকে পাখির চোখ করে এগাতে হবে। আগামী বছর থেকে ড্রাফটের বদলে নিলামের মাধ্যমে দল গড়ার পরিকল্পনা করেছি। সব কিছুর বাজার অনুযায়ী আমাদের বদল করতে হবে। ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে আলোচনা করে আমাদের পিএসএলের বিষয়ে সিদ্ধান্তগুলি নিতে হবে’।

পাশাপাশি, আইপিএলের মতো হাইভোল্টেজ টুর্নামেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘আইপিএল পুরোপুরি অর্থের খেলা। পিএসএলকে আরও জনপ্রিয় করে তুলতে গেলে আমাদের আর্থিক দিক থেকে আরও সবল হতে হবে। তবে এটা করতেই হবে। আর নিলামের মাধ্যমে দল গড়লে, ক্রিকেটাররাও বেশি টাকা পাবে। ফ্র্যাঞ্চাইজিগুলির খরচ অনেকটাই বেড়ে যাবে। তখন পিএসএলে খেলার ক্রিকেটার অনেক বেড়ে যাবে। তারপর দেখব কারা আইপিএলে খেলতে যায়’।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী