স্বাধীনতা দিবসে পিসিবির ভিডিওয় ব্রাত্য ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, মঙ্গলবার ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। আর গতকাল, সোমবার ছিল পাকিস্তানের ৭৭তম স্বাধীনতা দিবস। আর সেখানেই পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করে তাদের অফিশিয়াল পেজে। মূলত স্বাধীনতা দিবসকে মাথায় রেখে পিসিবি এই ভিডিওটি উতসর্গ করে। যেখানে ৯২-এর বিশ্বকাপ জয়ের মুহূর্ত থেকে হালফিলের বাবর আজামরা জায়গা পেয়েছেন। কিন্তু ভিডিওতে জায়গা পাননি ৯২-এর বিশ্বকাপ জয়ের নায়ক ইমরান খান। পিসিবির ভিডিওতে ব্রাত্য রয়ে গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

১৯৮৬ সালে এশিয়া কাপে জাভেদ মিয়াঁদাদের ছক্কা, ১৯৯২-তে বিশ্বকাপ জয়, ২০০০ সালে এশিয়া কাপ জয়ের মুহূর্ত, ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্ত, ২০১২ সালে এশিয়া কাপ ও ২০১৭ সালে চ্যামপিয়ন্স ট্রফি জয়ের মুহূর্ত সহ এখনকার বাবর আজাম, মহম্মদ রিজোয়ানরা এই ভিডিওয়তে স্থান পেয়েছেন। এমনকি বাদ যায়নি পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। কিন্তু ব্রাত্য থেকে গিয়েছেন ইমরান খান।

যদিও এর কারণ অনেকেরই জানা। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনৈতিক দুনিয়ায় পা রাখেন ইমরান খান। তেহেরিক-ই ইনসাফ নামে দল গড়েন। এমনকি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর আসনেও বসেন তিনি। কিন্তু গত বছর বিরোধীদের অনাস্থা ভোটের জেরে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হয় ইমরানকে। সম্প্রতি তোশাখানা মামলায় তিন বছরের কারাদন্ড দেওয়া হয়েছে পাকিস্তানের ৯২-এ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। সব মিলিয়ে বাইশ গজের বাইরে ইমরান খানের এই রাজনৈতিক কেরিয়ারের কারণেই পিসিবির ভিডিওতে রাখা হয়নি তাঁকে। যদিও অনেকেই পিসিবির এই আচরণকে ভাল ভাবে দেখেনি। সমালোচনার মুখে পড়তে হয়েছে পিসিবিকে।

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার