দুই ম্যাচে খারাপ পারফরম্যান্স, সঞ্জুর ফর্ম নিয়ে মুখ খুললেন চেন্নাইয়ের কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন সঞ্জু স্যামসন। দলে জায়গা না পাওয়া থেকে সঞ্জুর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের প্রশংসা করেছেন অনেকেই। তবে বিশ্বকাপে ভাল খেললেও আইপিএলে পর পর দুটি ম্যাচে নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান। টানা দুটি ম্যাচে হেরেছে সিএসকে। তার পর থেকেই তাঁর ছন্দ নিয়ে শুরু হয়েছে চর্চা। চারিদিক থেকে সঞ্জু যখন প্রশ্নবাণে বিদ্ধ তখন পাশে দাঁড়ালেন সিএসকের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। 

ধোনির অনুপস্থিতিতে অনেকেই সঞ্জুর উপর ভরসা করেছিলেন । কিন্তু সেই অর্থে অনুরাগীদের আশা পূরণ করতে পারেননি। তাই তারকা এই খেলোয়াড়কে নিয়ে শুরু হয়েছে চর্চা। এবার সঞ্জুকে নিয়ে এই আলোচনাগুলো নাকচ করে দিয়েছেন সিএসকের হেড কোচ ফ্লেমিং। তিনি বলেন, “সে সব ম্যাচে রান করতে পারে না। এটা টি-টোয়েন্টি ক্রিকেট। পঞ্জাবের বিপক্ষে ব্যাটের কানায় লেগে সে আউট হয়ে হয়েছিল। কিন্তু সে ভাল ফর্মে আছে এবং ভালভাবে অনুশীলন করছে। যখন সে ছন্দে থাকে, তখন সে একজন ম্যাচ-উইনার। দুটো ইনিংস দেখে একজন খেলোয়াড়কে বিচার করা না।”

আরও পড়ুন: রাজার মতো প্রত্যাবর্তন, চোট সারিয়ে মাঠে নেমেই জোড়া গোল রোনাল্ডোর

চলতি মরশুমে আইপিএলে  স্যামসনের শুরুটা ভাল ছিল না। তার প্রাক্তন দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে তিনি বাঁ-হাতি ফাস্ট বোলার নান্দ্রে বার্গারের বলে বোল্ড হন। এরপর পঞ্জাবের বিপক্ষে ম্যাচে জেভিয়ার বার্টলেটের বলে উইকেটরক্ষক প্রভসিমরানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।  আগামী ৫ এপ্রিল সিএসকে রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মুখোমুখি হবে। ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আরসিবি-র বিরুদ্ধে স্যামসনের রেকর্ড খুব একটা আকর্ষণীয় নয়। তিনি ২৪ ইনিংসে ৪৮৪ রান করেছেন, যার গড় ২১.০৪ এবং স্ট্রাইক রেট ১৩৬.৩৩। তবে, তার তিনটি অর্ধশতরান রয়েছে। তার সেরা স্কোর ছিল ২০১৮ সালে করা অপরাজিত ৯২ রান। এই গুরুত্বপূর্ণ ম্যাচে স্যামসন তার ফর্ম ফিরে পেতে পারেন কিনা সেটাই এখন দেখার।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে