পাড়িক্কল ও কোহলির ঝোড়ো ব্যাটিংয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: জলে গেল ঈশান কিশানের দুরন্ত ইনিংস। দেবদত্ত পাড়িক্কল ও বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার (২৮ মার্চ) চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছিল ঈশান কিশানের দল। জবাবে ১৫.৪ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় আরসিবি।

টস জিতে এদিন প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে কাব্যা মারানের দল। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা দেন জ্যাকব ডাফি। প্রথমে ফেরান অভিষেক শর্মাকে (৭ রান)। শেষ বলে ফিরিয়ে দেন অন্য ওপেনার ট্র্যাভিস হেডকে (১১)। নিজের পরের ওভারে চার নম্বরে নামা নীতীশ কুমার রেড্ডিকে (১) সাজঘরের পথ দেখান ড্যাফি। ২৯ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের সন্মুখীন হয় হায়দরাবাদ। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন ঈশান কিশান ও হাইনরিখ ক্লাসেন। দুজনে পাল্টা মারের পথে হেঁটে বেঙ্গালুরুর বোলারদের লাইন-লেংথ নষ্ট করে দেন। প্রথম পাওয়ার প্লে শেষে হায়দরাবাদের রান দাঁড়ায় তিন উইকেটে ৪৯।

মাত্র ২৮ বলেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন ঈশান ও ক্লাসেন। ছয়টি চার ও দুটি ছক্কার সাহায্যে মাত্র ২৭ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। ১১.৩ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় হায়দরাবাদ। ১৪তম ওভারে বল করতে এসে ক্লাসেনকে (২২ বলে ৩১) ফিরিয়ে ৯৭ রানের পার্টনারশিপ ভাঙেন রোমারিও শেফার্ড। এর পরেই খানিকটা ধস নামে হায়দরাবাদের ব্যাটিংয়ে। ১৫তম ওভারে সলিল অরোরাকে (৯) ফেরান সুযশ শর্মা। সবাই যখন ধরে নিয়েছিলেন চলতি আইপিএলে প্রথম শতরান করার নজির গড়তে চলেছেন ঈশান, ঠিক তখনই হায়দরাবাদের বিপজ্জনক ব্যাটারকে (৮০) ফেরান অভিনন্দন সিংহ। হর্ষল দুবে (৩) এবং হর্ষল পটেলরা(০) ব্যাট হাতে চরম ব্যর্থ হলেও খুনে মেজাজে ব্যাট করতে থাকেন অনিকেত ভার্মা। তাঁর সহজ ক্যাচ মিস করেন বিরাট কোহলি। তার মূল্যও চোকাতে হয় আরসিবিকে। জীবন ফিরে পেয়ে বিধ্বংসী হয়ে ওঠেন অনিকেত। ১৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০১ রান তোলে হায়দরাবাদ। ডেভিড পাইন (৬) ও জয়দেব উনাদকট (২) অপরাজিত থাকেন। আরসিবির হয়ে জ্যাকব ড্যাফি ২২ রানে তিনটি ও রোমারিও শেফার্ড ৫৪ রানে তিনটি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দু’টি চার মেরে শুরুটা ভালই করেছিলেন ফিল সল্ট (৯)। তবে দ্বিতীয় ওভারেই আউট হন তিনি। তিনে নামা ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ দেবদত্ত পাড়িক্কল প্রথম বলেই জয়দেব উনাদকাটকে ছয় মেরে শুরু করেন। এর পর নীতীশ রেড্ডি, ডেভিড পেন, হর্ষ দুবে, এশান মালিঙ্গাকে পিটিয়ে ছাতু করেন। মাত্র ২১ বলেই অর্ধশতরান করেন কর্নাটকের ব্যাটার। ৮.১ ওভারেই ১০০ পেরিয়ে যায় বেঙ্গালুরু। চারে নামা আরসিবির অধিনায়ক রজত পাতিদার  আগ্রাসী মেজাজে খেলে ১২ বলে ৩১ রান করে ফেরেন। পাতিদার ও জিতেশ শর্মাকে (০) পর পর দু’বলে সাজঘরে ফেরত পাঠান ডেভিড পেন।

তবে তাতে অসুবিধা হয়নি আরসিবির।  ১০ মাস পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলতে নেমে রাজার মতোই ব্যাটিং করতে থাকেন বিরাট কোহলি। এক বার তাঁর ক্যাচ পড়েছে। এ ছাড়া সুযোগই দেননি বিপক্ষকে। টিম ডেভিডকে সঙ্গে নিয়ে ২৬ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন আরসিবির ঘরের ছেলে। বিরাট কোহলি ৩৮ বলে ৬৯ এবং টিম ডেভিড ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়