শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ইংলিশ চ্যানেল জয়ের পরিকল্পনা রিমোর

Share:

নিজস্ব প্রতিনিধি:  ছোটবেলা অন্য শিশুদের মতো সেও ছিল স্বাভাবিক। কিন্তু আচমকাই তাঁকে গ্রাস করল শারীরিক প্রতিবন্ধকতা। সেটাও চিকিৎসকদের ভুল চিকিৎসা। তবে শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এবার ইংলিশ চ্যানেল পার হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন এক বাঙালি তরুণ। নাম রিমো সাহা।

প্রতিটি পর্বতারোহীর যেমন স্বপ্ন থাকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার, ঠিক তেমনই সাঁতারুদের কাছে প্রথম লক্ষ্যই হচ্ছে যেনতেন প্রকারেন ইংলিশ চ্যানেল পার করতেই হবে। না হলে সব চেষ্টা বৃথা।

হাওড়ার এই তরুণ সাঁতারুটি এখন বিভোর হয়ে আছেন সেই দুর্গম ইংলিশ চ্যানেল পার করার লক্ষ্য নিয়েই। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেই রিমো স্বপ্ন দেখছেন বাঙালির মাথায় আরও একটি মুকুট আনার লক্ষ্যে।

সেই কারণেই রিমো এখন মগ্ন রয়েছে অনুশীলনে। আসামের ব্রহ্মপুত্রের স্রোতে সে দীর্ঘ ১২ কিমি পথ সাঁতার কেটে অতিক্রম করেছে। দেশের ক্ষেত্রে যা একটা রেকর্ড।

আরও জানতে পড়ুন: আগামী দিনে ফুটবলের মতো বাড়বে ক্রিকেটের জনপ্রিয়তাও: রবি শাস্ত্রী

তবে এর আগে ২০১৫ ও ২০২১ সালে সে সফলভাবে খ্যাতির শীর্ষে পৌঁছে পদক জয় করেছে। ২০০৪ এবং ২০২২ সালে প্যারা সুইমার হিসেবেও নিজেকে খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছিলেন এই তরুণ সাঁতারুটি।

রিমো এখন স্বপ্ন দেখছেন বুলা চৌধুরী, প্রয়াত মাসুদূর রহমান বৈদ্য, সায়নী দাসদের মতো সেও সফলভাবে সাঁতার কেটে অতিক্রম করুক ইংলিশ চ্যানলকে। কিন্তু স্বপ্ন দেখা যেতেই পারে, বাস্তবে ইংলিশ চ্যানেল পার করতে দরকার বিপুল পিরমাণ অর্থের। যা এখনও কারও কাছ থেকে পাননি রিমো। তাই তাঁর একান্ত অনুরোধ আপামর বাঙালি এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে, যাতে অন্তত কিছু অর্থ দিয়ে তাঁকে সাহায্য করা হয়, যাতে দুর্গম ইংলিশ চ্যানেল পার করতে সমর্থ হন তিনি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা