রবিতে আফ্রিদিকে পিছনে ফেলে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ার হাতছানি রোহিতের সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। নিজের ঝুলিতে আরও এক কৃতিত্ব ভরার পথে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা । পাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়তে পারেন ভারতের ‘হিটম্যান’ । সেই সঙ্গেই  রোহিত বিরাট কোহলির সঙ্গে যোগ দিতে পারেন ২০ হাজারের ক্লাবে। রোহিতের সামনে রয়েছে ১১টি অসাধারণ রেকর্ড ভাঙার সুযোগ। ভারতীয় ওপেনার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির সুযোগও রয়েছে রোহিতের সামনে।

রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডেতে রেকর্ড নিজের নাম লেখাতে পারেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই খেলোয়াড় দুর্দান্ত ফর্ম নিয়েই যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ভারত হারলেও সিরিজে দুর্দান্ত খেলার জন্য সেরার পুরস্কার জিতেছেন তিনি। হিট-ম্যান ওয়ানডে ক্রিকেটে ৩৫০ ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করতে মাত্র আর কিছু পা দূরে রয়েছেন। রাঁচিতে যদি তিনি এই রেকর্ড ভাঙেন, তাহলে তিনি হবেন দ্বিতীয় খেলোয়াড় যিনি এই মাইলফলক স্পর্শ করেছেন। ২টি ছক্কা হাঁকলে তিনি পাকিস্তানের প্রাক্তন শহীদ আফ্রিদির সমান হয়ে উঠবেন। ৩টি ছক্কা মারলে তিনি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়তে পারেন।

ক নজরে দেখে নিন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কারা…

1. শাহিদ আফ্রিদি- ৩৬৯ ইনিংসে ৩৫১টি ছক্কা

2. রোহিত শর্মা- ২৬৪ ইনিংসে ৩৪৯টি ছক্কা

3. ক্রিস গেইল- ২৯৪ ইনিংসে ৩৩১টি ছক্কা

4. সনাথ জয়সুরিয়া- ৪৩৩ ইনিংসে ২৭০টি ছক্কা

5. এমএস ধোনি- ২৯৭ ইনিংসে ২২৯টি ছক্কা

পাশাপাশি রোহিত শর্মা ক্রিকেটে ২০,০০০ রানের মাইলফলক স্পর্শ করা চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হতে চলেছেন। রোহিতের ৫০২টি ম্যাচে ১৯,৯০২টি আন্তর্জাতিক রান রয়েছেন। ভারতের এই ওপেনার ৬৭টি টেস্টে ৪,৩০১ রান করেছেন। টি-টোয়েন্টিতে তার ৪,২৩১ এবং ওয়ানডেতে ১১,৩৭০ রান রয়েছে। শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের মতো অভিজাতদের তালিকায় যোগ দিতে তিনি মাত্র ৯৮ রান দূরে রয়েছেন। সর্বোচ্চ রান ৩৪,৩৫৭ রান নিয়ে শীর্ষে রয়েছে টেন্ডুলকারের নাম। ২৭,৬৭৩ রান নিয়ে দ্বিতীয়ে বিরাট কোহলি এবং ২৪,০৬৪ রান রয়েছেন রাহুল দ্রাবিড়। ২০২৪ বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এবং মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া মুম্বাইয়ের এই ক্রিকেটার এখন কেবল একটি ফর্ম্যাটে খেলেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর, তিনি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেন।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের