চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই, মার্কিন মুলুকে বসে বার্তা হিটম্যানের

নিজস্ব প্রতিনিধি: ইতিমধ্যেই একদিনের বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। ইডেন গার্ডেন্স সহ দেশের প্রায় সব স্টেডিয়ামেই চলছে সংস্কারের কাজ। ভারতীয় দলে কারা কারা জায়গা পাবেন, সেই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আবার আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ছোট ফরম্যাটের বিশ্বকাপেও এবার খেলার ইচ্ছা প্রকাশ করে বসলেন রোহিত শর্মা।

কুড়ি-বিশের ফরম্যাটে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে বিসিসিআই। কিন্তু হঠাৎ রোহিতের এমন ইচ্ছার কথা প্রকাশ হতেই খানিক বেকায়দায় পড়েছে নির্বাচকরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল রোহিতের ভারত। তারপর থেকেই ছোট ফরম্যাটের জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দ্দেখা যায়নি ‘হিটম্যান’-কে। এই মুহূর্তে ত্রোহিত রয়েছেন আমেরিকায়। আর সেখান থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানান তিনি।

গতবার ভারতের হারের পর তরুণদের ওপরই টি-টোয়েন্টি ফরম্যাটের ক্ষেত্রে বেশি ভরসা করছে নির্বাচকরা। এমনকি ছোট ফরম্যাটে রোহিতের অবসরের প্রসঙ্গও উঠে আসে। কিন্তু সেসবে কার্যত জল ঢেলে দিলেন তিনি নিজেই। প্রসঙ্গত, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে মার্কিন মুলুকে। আর সেখানে ঘুরতে গিয়েই রোহিতের এমন মন্তব্য তাঁর টি-টোয়েন্টি খেলার প্রসঙ্গকে আরও উস্কে দিচ্ছে, এমনটা বলাই যায়। যদিও এ বিষয়ে নির্বাচকদের ভাবনা কী, তা এখনই স্পষ্ট নয়।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ