আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর ধাক্কা খেলেন ভারতীয় ক্রিকেট দলের হেড স্যার গৌতম গম্ভীর। আচমকাই ইস্তফা দিয়েছেন তাঁর সহকারী রায়ান টেন ডোশেট। শ্রেয়স আইয়ারদের ইংল্যান্ড সফর শেষে ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক আধিকারিক জানিয়েছেন, ‘রায়ান টেন ডোসেটের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ফলে তাঁর ইস্তফা দলের জন্য কোনও বড় ধাক্কা নয়।’

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ‘২০২৪ সালের জুলাই মাসে ভারতীয় ক্রিকেট দলে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন রায়ান টেন ডোসেট। নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক ডোসেট দু’বছর ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন। দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের খাস আদমি হিসেবেই পরিচিত হয়েছিলেন। চলতি বছরের ইংল্যান্ড সফর পর্যন্তই তাঁর সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ ছিল। তাঁর মেয়াদ যে বাড়ানো হবে না, সেই বার্তা জানানো হয়েছিল নেদারল্যান্ডসের পূর্বতন অধিনায়ককে। ওই বার্তা পাওয়ার পরেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন ডোসেট।’ ভারতীয় দলের সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য পারিবারিক কারণের কথা উল্লেখ করেছেন ডোসেট। তবে জোর জল্পনা শুরু হয়েছে, আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটব রাইডার্সের সাপোর্টিং স্টাফ হিসেবে যোগ দিতে পারেন তিনি। কেননা, এর আগে গম্ভীর যখন কেকেআরের কোচ ছিলেন তখন তার সঙ্গে কাজ করেছিলেন ডোসেট।

এদিন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গেও চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানিয়েছেন বোর্ডের সচিব দেবজি‍ৎ শইকিয়া।ম ফলে শুভমন গিলরা টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার আগেই ভারতীয় দলের কোচিং টিমে বড় বদল ঘটতে পারে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে