দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বয়স ৫০ হতে চললো ভেবে নস্টালজিক শচিন

নিজস্ব প্রতিনিধি: শচীন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটে তিনি বরাবর এভারগ্রিন পদেই থাকবেন সারা জীবন। আগামী সোমবার ক্রিকেটের ২২ গজে নয়, শচীন জীবনের ৫০-এ পা রাখবেন। তাঁর আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন বলেন, দেখতে দেখতে ৫০ বছরে পা দিয়ে দিলাম। ভাবতেই কেমন লাগছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমার ৫০ বছর বযস হয়ে গেল।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ৫০ বছরের জন্মদিন সম্বন্ধে বলতে বলতে বেশ কিছুটা আবেগাল্পুত হয়ে পড়লেন মাস্টার ব্লাস্টার। ফিরে গেলেনই সেই ঐতিহাসিক দিনটিতে। ১৯৮৯ সাল। মাত্র ১৬ বছর বয়সে ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল। এবং রক্তাক্ত হয়েও সেদিন কিন্তু ব্যাট হাতে মাঠ থেকে বেরিয়ে আসেননি শচীন। যা আজও ভুলতে পারেনন না ক্রিকেটের এই কিংবদন্তী।

ক্রিকেট মাঠের পাশাপাশি এবার জীবনের ৫০ রান সম্বন্ধে বলতে গিয়ে শচিন বলেন, আমি কোনও বিশেষ ব্যক্তি নই, অন্যান্য মানুষের মতো আমার বয়স ৫০ হতে চললো। আজ থেকে আমি ১০ বছর আগেই ক্রিকট থেকে বিদায় নিয়েছি। তবে জীবনের এই হাফসেঞ্চুরিটা আমার সব কিছুর থেকে আলাদা বলেই মনে হয়েছে।

আরও জানতে পড়ুন: জাতীয় দলের মিডিয়াসত্ত্ব থেকে বড় আয়ের স্বপ্ন দেখছে বিসিসিআই

শচীন আরও বলেন, দীর্ঘ ক্রিকেট জীবনে অনেক স্মরণীয় ঘটনা ঘটেছে। তবুও তার মধ্যে স্থান পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ১০০টা শতরান রান পূর্ণ করেছিলাম সেদিনকার চিত্রসাংবাদিকদের তোলা সেই চিত্র, রয়েছে  তাঁকে নিয়ে লেখা বিভিন্ন কাগজের হেডলাইন,  এছাড়া স্থান পেয়েছে ভারত রত্ন পুরস্কার, রয়েছে সিভিলিয়ান পুরস্কারও।  তবে ২০১৩ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শতরান করার পর যেভাবে দর্শকরা তাঁকে নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন এবং তাঁর ছবি নিয়েছিলেন সেই দৃশ্য আজও ভুলতে পারেননি শচীন।

তবে ৫০ বয়সের এই বিশেষ দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চাই। তাই আমার সমস্ত প্রিয় বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গেই জন্মদিনটা পালন করবো। এবং আমি আশা করবো আপনাদের সকলের শুভেচ্ছা নিয়ে সুস্থভাবে জীবনে আরও  আরও ব্যাটিং যাতে করতে পারি।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ