কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

Share:

নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গলের ছোটদের কাছে আটকে যাওয়ার লজ্জা কাটিয়ে কলকাতা ফুটবল লিগে ঘুরে দাঁড়াল সবুজ মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের প্রথম ম্যাচেই কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে হারালেন মনবীর সিংহ-সাহাল আবদুল সামাদরা। জোড়া গোল মনবীর সিংহের।

এদিন শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন বাস্তব রায়ের শিষ্যরা। ডার্বিতে খেলেননি লিস্টন কোলাসো। এদিন প্রথম থেকেই মাঠে ছিলেন। শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন। মনবীরের পাস পেয়েও কাজে লাগাতে পারেননি। পাঁচ মিনিটের মাথায় আরও একটি সুযোগ নষ্ট করেন তিনি। বিপক্ষের গোলকিপার এগিয়ে এলেও তাঁকে ড্রিবল করে গোল করতে পারেননি লিস্টন। বার বার বেঁচে গিয়ে পাল্টা আক্রমণে মোহনবাগানকেও চাপে ফেলে কোল ইন্ডিয়া। গোলকিপার দীপ্রভাত ঘোষের সৌজন্যে অল্পের জন্য গোল করতে পারেননি কোল ইন্ডিয়ার সায়ন রায়। একের পর এক আক্রমণ শানানো মোহনবাগান প্রথম গোলের দেখা পায় ২০ মিনিটে। সতীর্থের থেকে বল পেয়ে কোল ইন্ডিয়ার গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান মনবীর। ৩৩ মিনিটে জোরালো শটে গোল করে ব্যবধান ২-০ করেন সাহাল সামাদ। ৩৬ মিনিটে কিয়ান নাসিরির পাস থেকে মোহনবাগানের তৃতীয় গোল করেন সন্দীপ মালিক। পরের মিনিটে গোল করেন কিয়ান নিজেই। প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে পেনাল্টি থেকে গোল করেন মনবীর।প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সবুজ মেরুনের খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে বাস্তব রায়ের শিষ্যরা। দু’টি ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মনবীর।  ৫-০ গোলে পিছিয়ে থেকেও লড়াই ছাড়েননি কোল ইন্ডিয়ার খেলোয়াড়রা। ৭৪ মিনিটে বক্সের মধ্যে হাতে বল লাগে বাগানের  সন্দীপের। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ইরফান।

 

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে