২,৬৫০ দিন বাদে টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলেন বাবর আজমরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দীর্ঘ সাত বছরের খরা কাটালেন পাকিস্তানি ক্রিকেটাররা। ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে শেষ বারের মতো অসিদের বিরুদ্ধে জয় পেয়েছিলেন বাবর আজমরা। তার পরে টানা হার জুটেছিল কপালে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অসিদের ২২ রানে হারিয়ে আভিশাপমুক্ত হলেন সালমান আঘারা। ব্যাট হাতে ৪০ রান করার পাশাপাশি বল হাতে দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ঝুলিতে পুরেছেন পাকিস্তানের সাইম আয়ুব।

লাহোরের গদ্দাফি স্টেডোয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান (০)।  দ্বিতীয় উইকেটে সাইম ও সালমান ৭৪ রান যোগ করে সেই ধাক্কা সামাল দেন। ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে পেরেন সাইম। এর পর দ্রুত ফেরেন অধিনায়ক সালমান আঘা (২৭ বলে ৩৯)। চতুর্থ উইকেটে বাবর আজম ও ফখর জামান ৩৭ রান যোগ করেন। তবে নিচের সারির ব্যাটাররা তেমন কিছু করতে না পারায় নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৮ রানে থেমে যায় পাকিস্তানের দৌড়।

জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই তেড়েফুঁড়ে ব্যাটিং শুরু করেছিলেন ট্র্যাভিস হেড। তবে অসি শিবিরে ধাক্কা দিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পাক বোলারদের। সাইম আয়ুবের বলে প্রথমে ফেরেন ওপেনার ম্যাট শর্ট (৫)। এর পরে ফিরে যান হেড (২৩)। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশ ৪০ রান যোগ করেন। অষ্টম ওভারে আবরার আহমেদের বলে জোড়া ধাক্কা খায় অসিরা। প্রথম বলে রান আউট হয়ে ফেরেন রেনশ (১৫)। তৃতীয় বলে শূন্য রানে ফেরেন কুপার কনোলি। এর পর পাকিস্তানের স্পিন–জালে ফেঁসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার। শেষের দিকে জেভিয়ার বার্টলেট (২৫ বলে অপরাজিত ৩৪) প্রতিরোধ গড়ে না তুললে চরম লজ্জার সাক্ষী হতে হতো অসিদের।  শেষ পর্যন্ত আট উইকেট খুঁইয়ে ১৪৬ রান তুলতে সক্ষম হয় হেড বাহিনী।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের