সালাহর মাইলফলক ছোঁয়া গোলে কোয়ার্টার ফাইনালে মিশর

Share:

নিজস্ব প্রতিনিধি : মহম্মদ সালাহের গোলে আফ্রিকা কাপ অব নেশনসের শেষ আটে পৌঁছেছে মিশর। বেনিনকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গিয়েছে তাঁরা। স্কোর দেখা বোঝা যায়, বেনিনকে হারানো খুব সহজ ছিল না মিশরের কাছে। ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত সময় লেগেছে। বেনিনও মিশরের ওপরে তাপ সৃষ্টি করেছিল। কিন্তু সেই চাপ কাটিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মিশর।

জানা গিয়েছে, খেলার শুরু থেকে ভাল সুযোগ পেয়েছে মিশর। রিন্তু নিজেদের আধিপত্য ধরে রাখতে সমস্যা হয়েছিল। দুটি দল আক্রমণাত্মক হয়ে খেললেও কোনো দলের কাছে গোল আসছিল না। পরে ৬৮ মিনিটের মাথায় লিড নেয় মিশর। মারওয়ান আতিয়ার শটে লিড নেয় মিশর। ৮৪ মিনিটের মাথায় পাল্টা আক্রমম চালিয়ে ম্যাচে সমতায় ফেরায় বেনিন। ১-১ নিয়ে খেলা চলতে থাকে। নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১। অতিরিক্ত সময়ে আরও ২টি গোল পায় মিশর। সেই গোলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছে মিশরকে।

ইয়াসির ইব্রাহিমের একটি দুর্দান্ত হেডার মিশরকে এগিয়ে দিয়েছে। অতিরিক্ত সময়ে ১২৩ মিনিটে মহম্মগ সালাহ আরও ১ গোল করে এগিয়ে দেয় মিশরকে। দলকে শেষ আটে তোলার সঙ্গে সঙ্গে নিজেও ইতিহাস গড়েছেন। মিশরের তৃতীয় খেলোয়াড় হিসেবে আফকনে দুই অঙ্কের ঘরের গোলের দেখা পেলেন এই লিভারপুল তারকা। আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় তার গোল এখন ১০। শীর্ষস্থানে রয়েছে হাসান এল শাজলি, তাঁর গোল ১২। দ্বিতীয় স্থানে রয়েছেন হোসাম হাসান। তাঁর গোল সংখ্যা ১১। কোয়ার্টার ফাইনালে খেলার জন্য ১০ জানুয়ারি পর্যন্ত আগাদিরে থাকবে। কোয়ার্টার ফাইনালে খেলার জন্য তারা ১০ জানুয়ারি পর্যন্ত আগাদিরে থাকবে। বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ও বুরকিনা ফাসোর ম্যাচের বিজয়ীর সঙ্গে সেমিফাইনালে ওঠার লড়াই করবে মিশর।

 

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা