সমালোচনা থামাতে বাবরদের নির্বাচকের পদ থেকে অপসারিত সলমান বাট

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তাঁকে নিয়োগের সঙ্গে সঙ্গেই উঠেছিল সমালোচনার সুনামি। রামিজ রাজা-সহ পাকিস্তানের কিংবদন্তী খেলোয়াড়রা মুখ খুলে তুলোধনা করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেই সমালোচনার ঝর সামাল দিতে নিয়োগের ২৪ ঘন্টার মধ্যে বাবর আজমদের নির্বাচনের পদ থেকে অপসারিত করা হল ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত সলমান বাটকে। তার জায়গায় সাময়িকভাবে নির্বাচকের দায়িত্ব পালন করবেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার আসাদ শফিক।

শনিবার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘সলমান বাটকে নির্বাচক হিসেবে নিয়োগ করা নিয়ে আমার সমালোচনা করা হচ্ছে। অনেকেই অভিযোগ করেছেন, বন্ধুত্বের খাতিরেই নাকি আমি বাটকে নির্বাচক হিসেবে বেছে নিয়েছি। ওই অভিযোগের কোনও সত্যতা নেই। এটা সম্পূর্ণ মনগড়া গল্প। তাই সলমান বাটকে সরিয়ে দিয়েছি।’

গত শুক্রবার (১ ডিসেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সহযোগীর দায়িত্ব পালন করবেন কামরান আকমল, রাও ইফতিখার আনজুম ও সলমান বাট। নয়া নির্বাচকদের কাজ হবে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন। দল নির্বাচনের কাজ যখন থাকবে না, তখন এই তিনজন স্কিল ক্যাম্প পরিচালনার বাড়তি দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের হয়ে ৩৩টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা সলমান বাট ২০১০ সালের অগস্ট মাসে ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত হন। ওই বছর ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ম্যাচ গড়াপেটায় তিনি সরাসরি জড়িত ছিলেন বলে আইসিসির তদন্তে উঠে আসে। পাঁচ বছরের জন্য সমস্ত ক্রিকেট থেকে ত‍ৎকালীন পাক অধিনায়ককে নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ২০১৬ সালে নির্বাসন কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ পাননি। অবশ্য ২০২০ সালে পিসিবি তাঁকে ধারাভাষ্যের দায়িত্ব দেয়।

 

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?