নিলাম ছাড়াই শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে দল পেলেন শাকিব

সরাসরি চুক্তিতে শাকিবকে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। 

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: চোটের কারণে প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে টাইগার অধিনায়ক তথা বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে দেশের হয়ে একমাত্র টেস্ট খেলতে পারছেন না তিনি। কিন্তু দুঃসংবাদের মধ্যেই সুখবর বিশ্বসেরা অলরাউন্ডারের। নিলাম ছাড়াই শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে দল পেলেন টাইগার অধিনায়ক। সরাসরি চুক্তিতে শাকিবকে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। 

আইপিএলের নিলামে প্রথমে দল না পেলেও পরে টাইগার অধিনায়ককে দলে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষ পর্যন্ত টানাটানির জেরে আইপিএল খেলা হয়নি তাঁর। তবে আইপিএল না খেললেও বিভিন্ন দেশের প্রিমিয়ার লিগে যথেষ্টই কদর রয়েছে শাকিবের। তাই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের জন্য নিলামের জন্য অপেক্ষা করেননি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী গল গ্ল্যাডিয়েটর্সের কর্তারা। যদিও কত টাকার বিনিময়ে টাইগার অধিনায়ককে কেনা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের দলটির আধিকারিকরা।

আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। চলবে ২০ অগস্ট পর্যন্ত। কলম্বো এবং ক্যান্ডি-এই দুই মাঠে বসবে প্রতিযোগিতার আসর। এলপিএলের আসরে অংশ নেবে পাঁচটি দল। নিলাম হবে ১১ জুন। তবে তার আগেই সবগুলো দল সরাসরি চুক্তিতে বড় তারকাদের দলে টানতে কোমর কষে ঝাঁপিয়েছে। সাকিবের পাশাপাশি মুশফিকুর রহিম, লিটন দাস এবং আফিফ হোসেনকেও শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে খেলতে দেখা যেতে পারে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা