শেয়ারবাজারে জালিয়াতির দায়ে সাকিবকে ৫০ লক্ষ জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে কারচুপির দায়ে জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেয়ারবাজারে লেনদেন কারচুপির দায়ে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানকে ৫০ লক্ষ টাকা জরিমানা করল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসি’র ৯২৩তম কমিশন সভায় প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে BSEC-এর পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত একটি বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, BSEC-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩ তম কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে কারচুপির দায়ে জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তাঁদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা দিতে হবে। তবে এই প্রথম নয়, ক্রিকেটার সাকিব আল হাসান মাঝে মধ্যেই বিভিন্ন কারণে খবরের শিরোমণি হন। মাস কয়েক আগে গুঞ্জন উঠেছিল, ক্রিকেটারের জীবনের নতুন মানুষ আসায় তাঁর বিবাহ ভাঙছে। বর্তমানে তিন সন্তানের বাবা তিনি। এই গুজব উঠেছিল সাকিবের স্ত্রীর সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলার পর। তবে সাকিবের স্ত্রী পরে নিজেই জানিয়েছেন, তাঁর প্রোফাইল কোনও কারণে হ্যাকড হয়ে গিয়েছিল। তাই তাঁদের ছবি দেখা যাচ্ছিল না। তাঁদের সংসার সুখের। সাকিবের সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনা একেবারেই মিথ্যা, ভুয়ো।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা