অস্ত্রোপচার সফল, পাকিস্তানে ফিরছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

টুইট করে দিলেন খবর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভালোভাবেই হয়েছে হাঁটুর অস্ত্রোপচার। আর কয়েকদিনের মধ্যে তিনি দেশে ফিরবেন। নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে এই খবর দিয়েছেন। ধন্যবাদ দিয়েছেন তাঁর অগনিত ভক্তদের যারা গত কয়েকদিন ধরে বেশ উদ্বেগের মধ্যে ছিলেন। বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অস্ট্রেলিয়ায় তাঁর বন্ধুকে।

টুইটারে শোয়েব লেখেন – সময় হয়েছে বাড়ি ফেরার। ভাই কামিল খানের কাছে অশেষ ঋণী থাকব। অশেষ ঋণী থাকব আসাদ আলির কাছে। আসাদ আলি না থাকলে বেশ বিপদে পড়তাম। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে অপারেশনের দিন পর্যন্ত আসাদ প্রতিদিন আমার বিষয়ে খোঁজ খবর নিয়েছে। মেলবোর্নে এসে ভিন্ন ধরনের অভিজ্ঞতা হল।

এই টুইটের আগে আখতার তাঁর টুইটার অ্যাকাউন্টে শোয়েবের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে লেখেন, শোয়েব ভালো আছে। ভালোভাবেই অপারেশন হয়েছে। হাসপাতালে আরও কয়েকদিন থাকতে হবে। খুব দ্রুতই তাকে ছেঁড়ে দেওয়া হবে। হাসপাতালে থাকাকালীন শোয়েব আখতার তাঁর জন্মদিন পালন করেন।

এই নিয়ে দ্বিতীয়বার শোয়েব আখতারকে হাঁটুর অপারেশন করতে হল। প্রথমবার অপারেশন করার পরেও হাঁটু নিয়ে ভুগছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে তাকে অপারেশন করতে বলা হয়। দ্বিতীয়বার হাঁটু অপারেশন করতে হবে – এই খবর ছড়িয়ে পড়লে পাকিস্তান ক্রিকেট মহলে উদ্বেগ দেখা দেয়। শোয়েব যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে অনেকেই ফোন করে তার বিষয়ে খোঁজ খবর নেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস দ্রুত বাড়ি ফিরবেন – এই খবর শোনার পর তাদের সকলে চিন্তুমুক্ত হলেন।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর