আইরিশদের বিরুদ্ধে রেকর্ড গড়ে ম্যাচ জয় শ্রীলঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ারল্যান্ডের বিপক্ষে দুরন্ত জয় পেল শ্রীলঙ্কা। গল টেস্টে দু দিন মিলিয়ে উইকেট পড়েছিল মোট ১৩টি। আর মঙ্গলবার একদিনেই পড়ল সেই ১৩টি উইকেট। শ্রীলঙ্কার হয়ে প্রবাত জয়াসুরিয়া এবং রমেশ মেণ্ডিস দূরন্ত বল করলেন। মূলত তাঁদের ঘূর্ণি বলের কাছেই কুপোকাত হয়ে গেল আইরিশরা। প্রথম টেস্টে শ্রীলঙ্কা জিতেছে ইনিংস ও ২৮০ রানে। ইনিংসে এত বড় ব্যবধানে জয় এর আগে কখনও পায়নি দ্বীপপুঞ্জের দেশটি।

জয়াসুরিয়া এই ম্যাচ থেকেই নিজের ঝুলিতে পুড়েছেন ১০টি উইকেট। প্রথম ইনিংসে ৪৭৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। আইরিশরা আশা করেছিলেন, দলের ব্যাটার লরকান টাকার অসাধারণ খেলে তাঁদের কিছুটা হলেও উদ্ধার করে দেবেন। সেই মতো শুরুও করেছিলেন লরকান।

দিনের চতুর্থ ওভারে বিশ্ব ফার্নান্ডোকে পর পর তিনবার বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। এখানেই থেমে না থেকে পরের ওভারে জয়াসুরিয়ার বলে বাউন্ডারি হাঁকান তিনি। এরপরই আসল খেলা শুরু করেন জয়াসুরিয়া। ইনিংসের ৫২তম ওভারে তিনি প্যাভেলিয়নে ফিরিয়ে দেন দুই আইরিশ ব্যাটারকে। তাঁরা হলেন টাকার ও অ্যাডাইর।  

জয়াসুরিয়ার পরের ওভারে বল করতে আসেন রমেশ মেণ্ডিস। তাঁর প্রথম শিকার হলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। দেড়শো রানের গণ্ডি পার করার আগেই আইরিশদের হাতে থাকে শেষ তিনটি উইকেটেরও পতন ঘটে। এবং তারফলে আইরিশদের ফল-অন করান শ্রীলঙ্কার অধিনায়ক।

সেই সময় বল হাতে ফের জ্বলে ওঠেন জয়াসুরিয়া। তিনি আইরিশদের সাতজন ব্যাটারকে প্যাভলিয়নে ফেরত পাঠিয়ে ইনিংসের ইতি টেনে দেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা